ফুলকন্যা’ ফাইজার জীবনে আশার আলো—দায়িত্ব নিলেন শিল্পপতি ফাহিম আল চৌধুরী
বার্তা নিউজ:
সিলেটের পথশিশু ‘ফুলকন্যা’ ফাইজা অবশেষে পেলো নতুন জীবনের দিশা। এতিম এই শিশুটির সারাজীবনের দায়িত্ব নিয়েছেন সিলেটের বিশিষ্ট শিল্পপতি ফাহিম আল চৌধুরী।
জানা যায়, দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে রাস্তায় ফুল বিক্রি করে জীবনযাপন করছিল ফাইজা। মানবিক এই উদ্যোগের মাধ্যমে এখন তার শিক্ষা, বাসস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় ফাহিম আল চৌধুরীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনাকে অনেকেই অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা হিসেবে দেখছেন।