জাউয়া বাজারে ‘থ্রি স্টার বোরকা হাউস’-এর শুভ উদ্বোধন, দোয়া মাহফিলে আলেম-ওলামাদের উপস্থিতি
স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের জাউয়া বাজারে থ্রি স্টার বোরকা হাউস-এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন জাউয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সামছুল ইসলাম, জাউয়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা জামিলুর রহমান, মাওলানা আলী আহমদ, মাওলানা ইব্রাহিম খলিল, হাফিজ তাহুর আহমদ নোমান, মাওলানা জুবায়ের আহমদ, হাফিজ মাহবুবুর রহমান, মাসুদ আহমেদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি আসাদুল হক তাঁর বক্তব্যে বলেন,"থ্রি স্টার বোরকা হাউসের মাধ্যমে উন্নতমানের, রুচিশীল ও সাশ্রয়ী মূল্যের বোরকা ও ইসলামিক পোশাক গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
মাওলানা আলী আহমদ তাঁর বক্তব্যে বলেন,
"ব্যবসায় সততা, আমানতদারিতা ও ন্যায্যতা বজায় রাখলে আল্লাহ তাআলা তাতে বরকত দান করেন। এই প্রতিষ্ঠান যেন ইসলামী মূল্যবোধ অনুসরণ করে সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারে—এই দোয়া করি।"
মাওলানা নুরুজ্জামান বলেন,"হালাল ব্যবসা ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা সম্ভব।"
শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা, ব্যবসায়ে বরকত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।