ছাতকের জাউয়া বাজারে মানববন্ধন, বিভিন্ন দাবিতে উলামা ঐক্য পরিষদের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক:ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, মসজিদ-মাদ্রাসায় হামলা, সীমান্তে হত্যাকাণ্ড এবং বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ছাতকের জাউয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি আব্দুস সোবহান। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাফিজ সাইদ আহমেদ এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কাওছার আহমদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা আখতার হোসাইন, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জামিলুর রহমান, মাওলানা আলী আহমদ ও মাওলানা আরিফুল হক ইদ্রিস।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মোস্তাফা কামাল চৌধুরী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আবুল খায়ের, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সুহাইল আহমদ, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা ফজল উদ্দিন, মাওলানা আব্দুল করিম, মাওলানা সালেহ উদ্দিন, মাস্টার আব্দুল জলিল, মাওলানা মোফাজ্জল আলী, মাওলানা গৌছ উদ্দিন, মাওলানা মুফতি আসহাদ আহমদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা রশিদ আহমদ, হাফিজ ফরিদ আহমদ, মাওলানা আবুল হাসনাত, মাওলানা মনজুর রহমান, মাওলানা ছহুল আহমদ, হাফিজ শাহিন আহমদ, মাওলানা জাহির আলী ও মাওলানা মুহাম্মদ সানোয়ারসহ ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তারা বলেন, ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর বন্ধ করতে হবে এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা অবিলম্বে বন্ধের কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তারা বাংলাদেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বিপুলসংখ্যক আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান