জাউয়া খিদ্রাকাপন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের জাউয়া খিদ্রাকাপন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ও ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জাউয়া বাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনিশংকর ভৌমিক, জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সিলেট মহানগর বিএনপি নেতা সবুজ আহমদ, সাবেক ছাত্রদল সভাপতি সোয়েব আহমদ, বিএনপি নেতা সুজন মিয়া ও হাবিবুর রহমান, যুবদল নেতা হাসান আহমেদসহ পূজামণ্ডপের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
ধর্ম যার যার, বাংলাদেশ সবার—সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হোক। সম্প্রীতিই শক্তি, সৌহার্দ্যই হোক আমাদের অঙ্গীকার।