1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
মহান, সম্মানজনক ও আদর্শ পেশার নাম শিক্ষকতা - জাউয়ার বার্তা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকবাজার থেকে পলাতক আসামী তাহিদুল গ্রেফতার কাজে গিয়ে ফিরলেন লাশ হয়ে — সিলেটের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বম্ভরপুরের দুই সহোদর ভাইয়ের ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বৃদ্ধ ফরব আলী—উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁর হতে পারে বলে ধারণা জাউয়া বাজারে সিঙ্গার বেকো শোরুমে ফ্রিজ কিনে বিজয়ী আলম,পুরস্কার বিতরণে আনন্দঘন আয়োজন ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অধ্যক্ষ নাসির উদ্দিনকে রাজকীয় বিদায় হাওরাঞ্চলের কৃষকের দুর্ভোগ চরমে: জিয়াপুরের হাঠার হাওরের রাস্তা সংস্কারের দাবি জাউয়াবাজারে বোকা নদী পরিদর্শন, দখল-দূষণ বন্ধে কঠোর নির্দেশ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী: সংগ্রাম ও মানবসেবার এক অনন্য প্রতীককে স্মরণ -ডা. মুহাম্মদ ইউনিস ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ আইনাকান্দিতে আল-খিদমাহ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সৌর স্ট্রিট লাইট স্থাপন সম্পন্ন

মহান, সম্মানজনক ও আদর্শ পেশার নাম শিক্ষকতা

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মহান, সম্মানজনক ও আদর্শ পেশার নাম শিক্ষকতা।
একজন দায়িত্ব সচেতন শিক্ষকের কী যে সম্মান তা আমি অনুভব করি। গর্ববোধ করি এই মহান পেশায় নিজেকে সম্পৃক্ত করার সৌভাগ্য হওয়ায়।

শিক্ষক দিবস উপলক্ষে সম্মানিত শিক্ষকবৃন্দকে শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর।
জাতির চালিকাশক্তি, আলোকবর্তিকা।
শিক্ষক শিক্ষার্থীকে জ্ঞান, সমাজকে আলো, দেশকে এনে দেন সমৃদ্ধি।

শিক্ষক হচ্ছেন সেই প্রদীপ যে প্রদীপ অসংখ্য প্রদীপকে প্রজ্জ্বলিত করে।
শিক্ষক হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি অন্য সন্তানের সফলতা দেখে আনন্দ পান।

বাবা-মায়ের পরে শিক্ষকগণই হচ্ছেন একমাত্র নিঃস্বার্থ গুনীজন, যারা চান তাদের শিক্ষার্থীগণ তাদের চেয়েও বেশি সফলতা অর্জন করুক।
আমাদের মহানবী হযরত মোহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক।

একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন করে বলার কিছু নেই।
তিনি যে পড়ুয়াকে শেখাবেন, তাই নয়।
তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয় বারংবার একজন ভাল মানুষ হতে শেখাবেন।

আমাদের শিক্ষকগণ সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে বেঁচে থাকুক।
আমাদের সত্যিকার শিক্ষকেরা থাকুক দুধে-ভাতে, বাঁচুক সম্মানে।

শিক্ষক দিবস সফল হোক।

আলোকিত মানুষ হওয়ার তাগিদ বুনে দেওয়া সব শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসে জানাই অকৃত্রিম শুভেচ্ছা।

একজন শিক্ষক হিসেবে আমি যেন আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

সবার দোয়া কামনা করি।

★ মোঃ মোশাররফ হোসেন ★

প্রভাষক, সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ।
শিক্ষানবিশ আইনজীবী, সিলেট জজ কোর্ট।
সভাপতি, ছাতক অনলাইন প্রেসক্লাব।
ছাতক উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট