1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ - জাউয়ার বার্তা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ আইনাকান্দিতে আল-খিদমাহ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সৌর স্ট্রিট লাইট স্থাপন সম্পন্ন জাউয়া বাজার জামে মসজিদে নান্দনিক সৌন্দর্য, মুগ্ধ করছে দর্শনার্থীদের ফুলকন্যা’ ফাইজার জীবনে আশার আলো—দায়িত্ব নিলেন শিল্পপতি ফাহিম আল চৌধুরী হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত। কৈতক রাজনপুরে নতুন স্পিডব্রেকার নাকি মৃত্যুফাঁদ? জাউয়া মহাসড়কে আবারও দুর্ঘটনা আহত ৩ ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ছাতকের জাউয়া বাজারে ড্রাম ট্রাকের দুর্ঘটনা, গাছের সাথে ধাক্কা লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে ট্র্যাজেডি: সিলেটের ১৮ জনের মৃত্যু, বেশিরভাগ সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা

ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

জাউয়া বাজার (ছাতক)প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক উপজেলা সিংচাপইড় ইউনিয়নের হবিপুর থেকে পুড়ান সিংচাপইড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ভাঙাচোরা ও কাদায় ভরা এই সড়ক বর্তমানে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

প্রতিদিন এই সড়ক দিয়ে পুড়ান সিংচাপইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করলেও রাস্তার করুণ অবস্থার কারণে তাদের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে।
সামনে বর্ষা মৌসুম আসায় দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

হবিপুর, সরিষাপাড়া, হাসামপুরসহ আশপাশের গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করছেন। তবে দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় রোগী পরিবহন ও নিত্যদিনের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট