1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা - জাউয়ার বার্তা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনুজানীতে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি মাওলানা আবদুর রহমান কফিলকে ঘিরে বিরোধ, উত্তপ্ত সুনামগঞ্জের জামেয়া মারকাজুল উলূম সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা

ছাতক উপজেলা প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ছাতক কোর্ট রোডস্থ উপজেলা গেইট সংলগ্ন তানজিদ ম্যানশনের দ্বিতীয় তলায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুবায়ের আহমদ। শুরুতেই পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং পেশাগত উন্নয়নকে আরও বেগবান করে।

আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সুষ্ঠু নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সাকির আমীন, প্রভাষক মোশাররফ হোসেন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, লুৎফুর রহমান শাওন, ফজল উদ্দিন, শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, মাহমুদ আলম, মোশাহিদ আলী, সাজ্জাদ মাহমুদ মনির, অজিত কুমার দাশ, হাকীম ফারুক আহমদ নোমান, তাজিদুল ইসলাম, আশফাকুর রহমান সায়েম, আবু বক্কর চৌধুরী, জুনেদ আহমদ রুনু, দিলোয়ার হোসেন, জানে আলম, জামরুল ইসলাম রেজা, লোকমান আহমদ, জাহাঙ্গীর আলম মেহেদী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট