1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার রাউলী গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটির আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাউলী জামে মসজিদে দোয়া মাহফিলের মাধ্যমে নবগঠিত কমিটির আত্মপ্রকাশ করা হয়।
নতুন কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই সংগঠনটি কার্যক্রম পরিচালনা করবে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাহরাইনপ্রবাসী আব্দুল মতিন, সহসভাপতি হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকাপ্রবাসী মাওলানা ফারুক আহমদ, সৌদিআরবপ্রবাসী কয়েছ আহমদ ও ইতালিপ্রবাসী মো. ইকবাল হোসেন।
সাধারণ সম্পাদক হয়েছেন পর্তুগালপ্রবাসী মাহফুজুল ইসলাম রাজু। সহসাধারণ সম্পাদক আশরাফ আলী (যুক্তরাজ্য), সাংগঠনিক সম্পাদক সায়মন হক (যুক্তরাষ্ট্র) এবং সহসাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ (ফ্রান্স)।
এ ছাড়া অর্থ সম্পাদক মাওলানা সাইফুল আলম (সৌদি আরব), সহঅর্থ সম্পাদক ফয়সাল উদ্দিন (যুক্তরাজ্য), প্রচার সম্পাদক মাহবুব তালুকদার (সৌদি আরব), সহপ্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান (দুবাই), দপ্তর সম্পাদক জাকারিয়া হক (কাতার) এবং সহদপ্তর সম্পাদক নাবিন আহমদ রেজা (মালয়েশিয়া)।

সমাজ কল্যাণ সম্পাদক উবায়দুল হক মাছুম (সৌদি আরব), সহসমাজ কল্যাণ সম্পাদক আব্দুল ওয়াছির (ওমান), প্রকল্প ও ত্রাণ সম্পাদক মুহিবুর রহমান (সৌদি আরব), সহপ্রকল্প ও ত্রাণ সম্পাদক সালমান আহমদ (দুবাই), ধর্ম সম্পাদক হাফেজ তানভীর আহমদ (সৌদি আরব) এবং সহধর্ম সম্পাদক নিজাম উদ্দিন (সৌদি আরব) দায়িত্ব পেয়েছেন। সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন আলতাবুর রহমান (মালয়েশিয়া), ফয়জুল হক (ওমান), আবুল হাসনাত (ওমান), ফরহাদ উল্লাহ (ইতালি), আইনুল হক (কাতার), রুকন মিয়া তালুকদার (পর্তুগাল), তফজ্জূল হক (ওমান), আবুল খয়ের (ওমান), শুকুর আলী (দুবাই), খয়রুল হক (সৌদি আরব), আজিজুর রহমান (কাতার) ও রহিম উদ্দিন (ওমান)।
এদিকে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মো. রফিক সিদ্দিকী (যুক্তরাজ্য), মো. নুরুল হক (কানাডা), মো. আব্দুল করিম (কানাডা), মো. নুর উদ্দিন (যুক্তরাজ্য), মো. শানুর আলী (সৌদি আরব), মো. আব্দুল জলিল (যুক্তরাজ্য), মো. হাবিবুল ইসলাম (হবি) (যুক্তরাজ্য), মো. ফয়জুল হক (সৌদি আরব), মো. আহমদ মিয়া (সৌদি আরব), মো. মসক আলী (সৌদি আরব), মো. আজাদ মিয়া (ইতালি), মো. তাজ উদ্দিন (যুক্তরাজ্য) এবং মো. এ,এল,এম কাওছার (যুক্তরাজ্য)।

নবগঠিত কমিটির সাধারণ সদস্য হিসেবে বিভিন্ন দেশে অবস্থানরত আরও ২০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দোয়া মাহফিলে গ্রামের মৃত ব্যক্তিদের মাগফিরাত এবং অসুস্থদের সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে সংগঠনের নতুন কমিটির কার্যক্রম সফলভাবে পরিচালনা এবং সমাজের কল্যাণে কাজ করার জন্য দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট