1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
আনুজানীতে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি - জাউয়ার বার্তা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
আনুজানীতে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি মাওলানা আবদুর রহমান কফিলকে ঘিরে বিরোধ, উত্তপ্ত সুনামগঞ্জের জামেয়া মারকাজুল উলূম সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

আনুজানীতে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আনুজানীতে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আনুজানী গ্রামে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে গবাদিপশু চুরি, ছিনতাই, ভূমি বিরোধ, শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে আন্দোলন, সালিশে অর্থ লেনদেন ও সর্বশেষ সংঘর্ষসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
রোববার সংবাদ সম্মেলনে আনুজানী গ্রামের সচেতন নাগরিকদের পক্ষে পারভেজ মোসারফের স্বাক্ষরিত লিখিত বক্তব্যে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়। অভিযোগকারীরা বলেন, ব্যক্তিগত বিদ্বেষ নয়, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সালিশের নথি, জিডি, ব্যাংক রেকর্ড, ভয়েস রেকর্ডসহ সংশ্লিষ্ট প্রমাণ যাচাই করা প্রয়োজন।
লিখিত বক্তব্যে ২০২০ সালের গাভী চুরি, ভূমি বিরোধে অর্থ লেনদেন, ছিনতাই, ব্যাংক চেক-সংক্রান্ত অভিযোগ এবং ২০২৬ সালের ১ আগস্টের সংঘর্ষের বিষয় উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
অভিযোগকারীরা সাংবাদিকদের সব পক্ষের বক্তব্য ও প্রমাণ যাচাই করে সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে কোনো অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সেটিও প্রকাশের দাবি করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট