1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন - জাউয়ার বার্তা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জাউয়া বাজার: সুনামগঞ্জের জাউয়া বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’। শুক্রবার দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন সম্পন্ন হয়।

প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন মো. তাজউদ্দিন আহমদ ও কে এম জসিম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাউয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাইদ আহমদ, শায়েখ মাওলানা জুবায়ের আহমদ জিয়াপুরী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা জামিলুর রহমান চৌধুরী, মুফতি আসাদুল হক, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা নুরুল আমীন আজাদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা খলিলুর রহমান,ছাতক উপজেলা প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মনিরুজ্জামান, হাফিজ মাহবুবুর রহমান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা মিলাদ, মুহাম্মদ শাহিন, জামিল আহমদ জামি, সুমনসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা হিজামা চিকিৎসার উপকারিতা তুলে ধরেন এবং নতুন এ প্রতিষ্ঠানের সফলতা ও জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট