1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন - জাউয়ার বার্তা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত।

ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমারেখা দিয়ে প্রবাহিত সোনাই নদীপথে ছাতক-আসাম রুট চালু ও শুল্ক স্টেশন স্থাপনের বিষয়ে মতবিনিময় সভায় দেওয়া বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ সুফি আলম সোহেল।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, গত ১৭ সেপ্টেম্বর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সম্মেলন কক্ষে সোনাই নদী শুল্ক স্টেশন চালু সংক্রান্ত মতবিনিময় সভায় কমিশনারের আমন্ত্রণে তিনি অংশ নেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে ছাতক-দোয়ারাবাজারের ব্যবসায়ী ও সীমান্ত এলাকার মানুষের ভবিষ্যৎ অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় তিনি বক্তব্য দেন। বিশেষ করে চেলা নদী ও ইছামতী নদীর বিদ্যমান এলসি রুট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি তুলে ধরেন।
চেয়ারম্যানের অভিযোগ, সভা শেষে সোনাই নদী শুল্ক স্টেশন চালুর আবেদনকারী গ্রুপের কয়েকজন সদস্য তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও আক্রমণাত্মক ভাষায় লেখালেখি করেন। এমনকি এআই ব্যবহার করে তার ছবি বিকৃত করেও প্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে সোনাই নদীতে নতুন শুল্ক স্টেশন স্থাপনের বিরোধিতার কারণ তুলে ধরে চেয়ারম্যান বলেন, চেলা ও ইছামতী নদীর শুল্ক স্টেশন এবং ভোলাগঞ্জ স্থলবন্দরের কাছাকাছি সোনাই নদীর অবস্থান। ফলে অল্প দূরত্বের মধ্যে একাধিক শুল্ক স্টেশন থাকায় নতুন করে আরেকটি শুল্ক স্টেশন স্থাপনের প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। এ ছাড়া সোনাই নদী দিয়ে চোরাচালান বৃদ্ধি, বিএডিসির রাবার ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়া, স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব, ব্যবসায়ীদের মধ্যে বিভাজন ও সীমান্ত এলাকার পরিবেশগত ঝুঁকির আশঙ্কার কথাও তিনি তুলে ধরেন। তিনি আরও বলেন, সোনাই নদীতে নতুন রুট চালুর পরিবর্তে ইছামতী নদীর পাশে আবেদন করা কার্পাস রোড চালু করা হলে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটতে পারে। চেয়ারম্যান তার বক্তব্য বিকৃত করে অপপ্রচার না চালিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মতামত তুলে ধরার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসান, ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাশ, ইসলামপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, ইউপি সদস্য ইসলাম উদ্দিন, বাহার উদ্দিন ও ছালিক মিয়াসহ ছাতক ও দোয়ারাবাজারের প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট