1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
প্রবাসীদের অনুদানে নান্দনিক রূপে নির্মিত হচ্ছে পাগনারপাড় জামে মসজিদ, ব্যয় হতে পারে প্রায় কোটি টাকা - জাউয়ার বার্তা
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের অনুদানে নান্দনিক রূপে নির্মিত হচ্ছে পাগনারপাড় জামে মসজিদ, ব্যয় হতে পারে প্রায় কোটি টাকা সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার   জাউয়া খিদ্রাকাপন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি আনুজানীতে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি মাওলানা আবদুর রহমান কফিলকে ঘিরে বিরোধ, উত্তপ্ত সুনামগঞ্জের জামেয়া মারকাজুল উলূম সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর

প্রবাসীদের অনুদানে নান্দনিক রূপে নির্মিত হচ্ছে পাগনারপাড় জামে মসজিদ, ব্যয় হতে পারে প্রায় কোটি টাকা

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রবাসীদের অনুদানে নান্দনিক রূপে নির্মিত হচ্ছে পাগনারপাড় জামে মসজিদ, ব্যয় হতে পারে প্রায় কোটি টাকা

বার্তা ডেস্ক::
পাগনারপাড় জামে মসজিদের নির্মাণকাজ চলমান রয়েছে। গ্রামের প্রবাসীদের উল্লেখযোগ্য আর্থিক অনুদান ও সহযোগিতায় মসজিদটি আধুনিক ও নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হচ্ছে।

সংশ্লিষ্টদের ধারণা, মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন করতে প্রায় এক কোটি টাকা ব্যয় হতে পারে। ইতোমধ্যে প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় নির্মাণকাজ এগিয়ে চলছে।

এদিকে, মসজিদের নির্মাণকাজে আর্থিক সহযোগিতা করায় গ্রামের প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রামবাসী। তবে নির্মাণকাজ সম্পন্ন করতে এখনো বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় মসজিদের অসমাপ্ত নির্মাণকাজ সুন্দরভাবে সম্পন্ন করতে গ্রামের প্রবাসীদের কাছে পুনরায় আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা। গ্রামবাসীর প্রত্যাশা, প্রবাসী ও স্থানীয় সবার সম্মিলিত সহযোগিতায় পাগনারপাড় জামে মসজিদটি একটি দৃষ্টিনন্দন ধর্মীয় স্থাপনা হিসেবে গড়ে উঠবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট