1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল - জাউয়ার বার্তা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক জাউয়া বাজারে ফলের দোকানে চুরি, উধাও ৮ কেজি আঙ্গুর সৌদি দূতাবাসের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে ৪র্থ জাউয়ার বাজারের আমাতুল বারি নাযিরা, পেল ৬০ হাজার টাকা পুরস্কার প্রবাসীদের অনুদানে নান্দনিক রূপে নির্মিত হচ্ছে পাগনারপাড় জামে মসজিদ, ব্যয় হতে পারে প্রায় কোটি টাকা সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার   জাউয়া খিদ্রাকাপন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি আনুজানীতে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি মাওলানা আবদুর রহমান কফিলকে ঘিরে বিরোধ, উত্তপ্ত সুনামগঞ্জের জামেয়া মারকাজুল উলূম সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ছাতক বাজার বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুর রহমান, মো. নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ফজলুল করিম বকুল মাস্টার এবং ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জয়নাল আবেদীন মহি।

সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান ও কয়েছ আহমেদ এবং ছাতক পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ, তানিমুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর আলম শফি উদ্দিন ও ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট