1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
জুমার দিনের ফজিলত ও ১১ আমল - জাউয়ার বার্তা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকবাজার থেকে পলাতক আসামী তাহিদুল গ্রেফতার কাজে গিয়ে ফিরলেন লাশ হয়ে — সিলেটের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বম্ভরপুরের দুই সহোদর ভাইয়ের ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বৃদ্ধ ফরব আলী—উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁর হতে পারে বলে ধারণা জাউয়া বাজারে সিঙ্গার বেকো শোরুমে ফ্রিজ কিনে বিজয়ী আলম,পুরস্কার বিতরণে আনন্দঘন আয়োজন ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অধ্যক্ষ নাসির উদ্দিনকে রাজকীয় বিদায় হাওরাঞ্চলের কৃষকের দুর্ভোগ চরমে: জিয়াপুরের হাঠার হাওরের রাস্তা সংস্কারের দাবি জাউয়াবাজারে বোকা নদী পরিদর্শন, দখল-দূষণ বন্ধে কঠোর নির্দেশ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী: সংগ্রাম ও মানবসেবার এক অনন্য প্রতীককে স্মরণ -ডা. মুহাম্মদ ইউনিস ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ আইনাকান্দিতে আল-খিদমাহ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সৌর স্ট্রিট লাইট স্থাপন সম্পন্ন

জুমার দিনের ফজিলত ও ১১ আমল

  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

জুমার দিনের ফজিলত ও ১১ আমল

মাওলানা আলী আহমদ
মুসলমানদের জন্য পবিত্র জুম্মা ও জুম্মাবারের রাত-দিনের গুরুত্বপূর্ণ অপরিসীম,দিনটির গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সুরাও নাজিল করা হয়েছে।

মহান আল্লাহ বলেছেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর ও আল্লাহকে অধিক স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও। (সুরা জুমুআ, আয়াত : ১০)

জুমার নামাজ ইসলামের অন্যতম একটি নামাজ। জুমু’আহ শব্দটি আরবি। এর অর্থ একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। যেহেতু, শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুসলমানরা একটি নির্দিষ্ট সময়ে একত্রিত হয়ে জামাতের সঙ্গে জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ আদায় করে, তাই নামাজটিকে ‘জুমার নামাজ’ বলা হয়।

রাসুলুল্লাহ (সা.) মদিনায় যাওয়ার পর একবার আনসার সাহাবিরা আলোচনায় বসেন। তারা বললেন , ইহুদিদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট রয়েছে, যে দিনে তারা সবাই একত্রিত হয়। নাসারারাও সপ্তাহে একদিন একত্রিত হয়। সুতরাং আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট হওয়া প্রয়োজন, যে দিনে আমরা সবাই সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করব, নামাজ আদায় করব।

অতঃপর তারা আলোচনায় বললেন, শনিবার ইহুদিদের আর রোববার নাসারাদের জন্য নির্ধারিত। অবশেষে তারা ইয়াওমুল আরুবা শুক্রবারকে গ্রহণ করলেন (সীরাতুল মুস্তাফা ও দরসে তিরমিজি)।

জুমার দিনের গুরুত্বপূর্ণ ১১ টি আমল। তা হলো-

🔹১। আগে আগে ঘুম থেকে উঠা।

🔹২। বেশি বেশি দরুদ পাঠ করা।

🔹৩। আগে আগে মসজিদে আসা।

🔹৪। দোয়া করা কারণ এদিনে দোয়া অধিক পরিমাণে কবুল হয়।

🔹৫। কাতার ভেঙে সামনে যাওয়া নিষেধ।

🔹৬। সুরা কাহাফ তিলাওয়াত করা।

🔹৭। গোসল করা।

🔹৮। সুগন্ধি ব্যবহার করা।

🔹৯। হেঁটে মসজিদ যাওয়া।

🔹১০। খুতবার সময় চুপ থাকা ও মনযোগ দিয়ে শ্রবন করা,

🔹১১। তাহিয়াতুল মসজিদ আদায় করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট