1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ - জাউয়ার বার্তা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওরগাঁওয়ে সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠিত, উপস্থিত সকলের কাছে দোয়া কামনা ছাতকে ৪ দিনেও মেলেনি দৌলতপুর আব্দুল গনি-লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর সন্ধান শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নির্ধারিত স্থান পরিদর্শন করলেন সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, মসলা মিল বন্ধ দিরাইয়ে মাসুম-তাহমিম গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার না হওয়ায় আতংকে দিন কাটাচ্ছেন মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরীর পরিবার পরিজনরা ছাতকে পুলিশের অভিযানে রাজন মিয়া গ্রেপ্তার সরকারি হাসপাতালের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ছাতকে কৈতক ২০ শয্যা হাসপাতালের জমিতে ‘ভূমিখেকো’ চক্রের নজর, দখলচেষ্টার অভিযোগ

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

বার্তা ডেস্ক::কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানিকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশ সময় শুক্রবার (১০ জানুয়ারি) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্স পোস্টে এই ধন্যবাদ জানান তিনি।

হুইল চেয়ারে বসা বেগম খালেদা জিয়ার পাশে স্বপরিবারে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লেখেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং রসদ সরবরাহ করার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

তিনি আরও লেখেন, আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি এই সমর্থনের জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য উন্মুখ বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন। সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট