1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজনে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত -কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার। - জাউয়ার বার্তা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজনে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত -কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার।

  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজনে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত -কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার।

বার্তা ডেস্ক::বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজনে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে রোববার (১২ জানুয়ারি) নিজেদের প্রতিবেদনে নিশ্চিত করেছে দ্য ইকোনমিক টাইমস।

সাক্ষাৎকারে শেখ হাসিনার প্রশংসা করে মণি শংকর আইয়ার বলেন, আমি বিশ্বাস করি, শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। যত দিন তিনি থাকতে চান, আমাদের তাকে অতিথি হিসেবে রাখা উচিত। এমনকি সারাজীবনের জন্য হলেও এটা আমাদের করা উচিত।

এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করার তাগিদ দিয়ে ভারতের সাবেক এ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গত মাসে (ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। বিষয়টি খুবই ইতিবাচক। এই আলোচনা অব্যাহত রাখা দরকার এবং ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

সূত্র: আরটিভি নিউজ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট