1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে উদয়ন ফুটবল ক্লাব কর্তৃক নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন - জাউয়ার বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকবাজার থেকে পলাতক আসামী তাহিদুল গ্রেফতার কাজে গিয়ে ফিরলেন লাশ হয়ে — সিলেটের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বম্ভরপুরের দুই সহোদর ভাইয়ের ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বৃদ্ধ ফরব আলী—উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁর হতে পারে বলে ধারণা জাউয়া বাজারে সিঙ্গার বেকো শোরুমে ফ্রিজ কিনে বিজয়ী আলম,পুরস্কার বিতরণে আনন্দঘন আয়োজন ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অধ্যক্ষ নাসির উদ্দিনকে রাজকীয় বিদায় হাওরাঞ্চলের কৃষকের দুর্ভোগ চরমে: জিয়াপুরের হাঠার হাওরের রাস্তা সংস্কারের দাবি জাউয়াবাজারে বোকা নদী পরিদর্শন, দখল-দূষণ বন্ধে কঠোর নির্দেশ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী: সংগ্রাম ও মানবসেবার এক অনন্য প্রতীককে স্মরণ -ডা. মুহাম্মদ ইউনিস ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ আইনাকান্দিতে আল-খিদমাহ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সৌর স্ট্রিট লাইট স্থাপন সম্পন্ন

ছাতকে উদয়ন ফুটবল ক্লাব কর্তৃক নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

ছাতকে উদয়ন ফুটবল ক্লাব কর্তৃক নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বার্তা ডেস্ক::ছাতকের সিংচাপইড় ইউনিয়নের পুরান সিংচাপইড় উদয়ন ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত নাইট মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্টান সম্পন্ন হয়েছে।
১৩ জানুয়ারি সোমবার রাতে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম।

খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসাইন’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান,মনোয়ার হোসেন,সালমান আহমদ,লায়েক মিয়া,সাজ্জাদ নুর, লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গ্রামের বিশিষ্ট মুরুব্বি আবদর আলী, শানুর আলী, খয়াছ মিয়া,আব্দুল কাদির,এনামুল হক,কবি আব্দুল কাইয়ুম,সায়েম আহমদ,আছাব আলী, সাজ্জাদ সাহান,কদর আলী,আবুল হাছনাত,সুরত মিয়া,সেবুল মিয়া, আশরাফুল হক, স্বপন হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি আব্দুল কাইয়ুম, সায়েম আহমদ। পরবর্তীতে প্রবাসী সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথি হলেন কয়েছ মিয়া(ইরাক), তাজুদুর রহমান তাজ(পর্তুগাল), সালেহ আহমদ শিপন(ইতালি), জাবেদ হোসেন (পর্তুগাল), শাহাব উদ্দিন (পর্তুগাল), সাইম উদ্দিন (গ্রিস),এমরানুল ইসলাম(যুক্তরাজ্য) জাকির হোসেন (ফ্রান্স)। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আলী টেইলার্স বনাম উদয়ন এফসি (পুরান সিংচাপইড়)।

উদয়ন এফসি ৩-০ গোলে জয়লাভ করে। উদয়নের পক্ষে ৩ টি গোল করে হ্যাট্টিক করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন জুবেদ আহমদ পরে সভাপতি সাইফুল ইসলাম খেলা সমাপনী বক্তব্য প্রদান করেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অথিতিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট