1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত - জাউয়ার বার্তা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বন্ধুপ্রতিম সকল দেশের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান

ঢাকা, ০৯ মার্চ ২০২৫: বাংলাদেশস্থ বিদেশী কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের এক ইফতার মাহফিল আজ রাজধানীর নিকুঞ্জের লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সুইজারল্যান্ড এম্বাসির কাউন্সিলর আলবার্তো জিওভানোত্তি, রিপাবলিক অব চীনের পলিটিকাল ডিরেক্টর ঝাং জিং, এ্যাটাসি ঝেং ঝিহান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের হেড অব পলিটিকাল সেকশন জাভেদ আসকারী, পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর জামিল আহমদ-সহ বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্যগণ শরীক হন।

নেতৃবৃন্দের মধ্যে ‍উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ¦ আবু সালেহীন, শিল্প ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, স্বাস্থবিষয়ক সম্পাদক ডা: রিফাত হোসেন মালিক কেন্দ্রীয় নির্বাহী সদস্য কর্ণেল এমদাদুল হক (অব.), অধ্যাপক মাওলানা সাইফউদ্দিন আহমদ খন্দকার।

স্বাগত বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড: আহমদ আবদুল কাদের বলেন, প্রত্যেক মুসলমানের আধ্যাত্মিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান। আত্মশুদ্ধি ও আত্মউপলদ্ধির মাস হচ্ছে রমজান। মাসব্যাপী রোজা পালনের মাধ্যমে একজন ব্যক্তি নিজের পরিশুদ্ধির পাশাপাশি সমাজের অসহায় ও ক্ষুধার্ত মানুষের জন্য সহানুভূতিকে জাগ্রত করে। এ মাসে সর্বশেষ আসমানী কিতাব আল কুরআন নাজিল হয়েছে পুরো দুনিয়ার মানুষের পথ চলার নির্দেশিকা হিসেবে।

তিনি বাংলাদেশের অবস্থা সম্পর্কে বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে সংবিধান, নির্বাচন, প্রশাসন, অর্থনীতি-সহ বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় হয়েছে। একই সাথে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। আমরা আশা করি এসব ক্ষেত্রে বন্ধুপ্রতিম দেশ হিসেবে আপনাদের সমর্থন অব্যাহত থাকবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বন্ধুপ্রতিম সকল দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আমরা একটি শান্তিপূর্ণ বিশ্ব চাই। আমরা আশা করি গাজায় যুদ্ধবিরতি স্থায়ী হবে। রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে।

ইফতারির পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও বিশ্বশান্তি কামনা করে দোয়া মুনাজাত করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট