1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন। - জাউয়ার বার্তা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকবাজার থেকে পলাতক আসামী তাহিদুল গ্রেফতার কাজে গিয়ে ফিরলেন লাশ হয়ে — সিলেটের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বম্ভরপুরের দুই সহোদর ভাইয়ের ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বৃদ্ধ ফরব আলী—উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁর হতে পারে বলে ধারণা জাউয়া বাজারে সিঙ্গার বেকো শোরুমে ফ্রিজ কিনে বিজয়ী আলম,পুরস্কার বিতরণে আনন্দঘন আয়োজন ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অধ্যক্ষ নাসির উদ্দিনকে রাজকীয় বিদায় হাওরাঞ্চলের কৃষকের দুর্ভোগ চরমে: জিয়াপুরের হাঠার হাওরের রাস্তা সংস্কারের দাবি জাউয়াবাজারে বোকা নদী পরিদর্শন, দখল-দূষণ বন্ধে কঠোর নির্দেশ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী: সংগ্রাম ও মানবসেবার এক অনন্য প্রতীককে স্মরণ -ডা. মুহাম্মদ ইউনিস ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ আইনাকান্দিতে আল-খিদমাহ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সৌর স্ট্রিট লাইট স্থাপন সম্পন্ন

ছাতকে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

ছাতকে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন।

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগ বৃহস্পতিবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়বে আমীর এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন।

প্রধান বক্তার বক্তব্যে রাখেন জামায়াতে ইসলামী মনোনীত ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি।স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর ইন্জিনিয়ার নোমান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত,ইসলামি আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মির্জা সাজিদুর রহমান,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন,সাংবাদিক শাকির আমিন।

এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল্লাহ , জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম, জামায়াতে ইসলামী নেতা ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেল , জামায়াত নেতা আব্দুল হাই আজাদ,আলী আসগর সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ, পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল আহমদ, হেফাজতে ইসলাম নেতা মাওলানা ফজলুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি আরাফাত আহমেদ রাহাত, জামায়াত নেতা মাওলানা নুরুল আমিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান জুয়েল, সাংবাদিক হারুন অর রশিদ, নুর মিয়া রাজু প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শহিদুল ইসলাম ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাওলানা জুবায়ের আহমদ।

দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন।ইফতার মাহফিলে সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সহ সকল শ্রেনী পেশার লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট