1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
গণঅধিকার পরিষদ (জিওপি) ছাতক উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন - জাউয়ার বার্তা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকবাজার থেকে পলাতক আসামী তাহিদুল গ্রেফতার কাজে গিয়ে ফিরলেন লাশ হয়ে — সিলেটের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বম্ভরপুরের দুই সহোদর ভাইয়ের ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বৃদ্ধ ফরব আলী—উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁর হতে পারে বলে ধারণা জাউয়া বাজারে সিঙ্গার বেকো শোরুমে ফ্রিজ কিনে বিজয়ী আলম,পুরস্কার বিতরণে আনন্দঘন আয়োজন ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অধ্যক্ষ নাসির উদ্দিনকে রাজকীয় বিদায় হাওরাঞ্চলের কৃষকের দুর্ভোগ চরমে: জিয়াপুরের হাঠার হাওরের রাস্তা সংস্কারের দাবি জাউয়াবাজারে বোকা নদী পরিদর্শন, দখল-দূষণ বন্ধে কঠোর নির্দেশ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী: সংগ্রাম ও মানবসেবার এক অনন্য প্রতীককে স্মরণ -ডা. মুহাম্মদ ইউনিস ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ আইনাকান্দিতে আল-খিদমাহ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সৌর স্ট্রিট লাইট স্থাপন সম্পন্ন

গণঅধিকার পরিষদ (জিওপি) ছাতক উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদ (জিওপি) ছাতক উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

জামরুল ইসলাম রেজা ছাতক প্রতিধিনি::সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) ছাতক উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) উপজেলার গোবিন্দগঞ্জে সায়মা সাদি মহল নামক একটি কমিউনিটি সেন্টারে গণঅধিকার পরিষদ ছাতক উপজেলা শাখার আহব্বায়ক মোঃ আজহার আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ দিলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ছাতক উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব, হাঃ আবুল হোসেন মোল্লা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সভাপতি অপু রায়হান, নবীগঞ্জ উপজেলার সাবেক সদস্য সচিব নুরুল আমীন পাঠান ফুল, সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওঃ আলী আসগর, সাবেক সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ সাবেক আহ্বায়ক হান্নান আকাশ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রুমন খান, সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, জেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সেবুল মিয়া, দোয়ারা বাজার উপজেলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক লুৎফুর রহমান, সদস্য সচিব জুয়েল আহমদ, জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন মামুন, সহ- সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, অর্থ সম্পাদক মামুন আহমদ, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আইনুল হক, জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য তায়েফ হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট