1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
জাউয়া বাজারে যাত্রী ছাউনি নির্মাণের দাবি জোরালো, নাগরিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের সমর্থন - জাউয়ার বার্তা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

জাউয়া বাজারে যাত্রী ছাউনি নির্মাণের দাবি জোরালো, নাগরিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের সমর্থন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

জাউয়া বাজারে যাত্রী ছাউনি নির্মাণের দাবি জোরালো, নাগরিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের সমর্থন

জাউয়া বাজার, সুনামগঞ্জ:
জাউয়া বাজারে যাত্রীদের জন্য একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের দাবি দিন দিন জোরালো হয়ে উঠছে। সাধারণ জনগণ ছাড়াও এবার এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে জে.বি নাগরিক ফোরাম সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই যাত্রী ছাউনি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের। বিশেষ করে বৃষ্টি কিংবা তীব্র রোদে দাঁড়িয়ে থাকা অসহ্য হয়ে ওঠে। এ অবস্থায় একটি স্থায়ী ও সুশৃঙ্খল যাত্রী ছাউনি নির্মাণের দাবি সকলের।

জে.বি নাগরিক ফোরামের সদস্য আলি সুজন বলেন, “জাউয়া বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্রই নয়, এটি অসংখ্য মানুষের যাতায়াতের পথ। এখানে যাত্রী ছাউনি না থাকাটা সত্যিই দুঃখজনক। আমরা চাই প্রশাসন দ্রুত উদ্যোগ গ্রহণ করুক।”

জাউয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মাওলানা আব্দুল ওয়াদুদ লদু বলেন, “যাত্রীদের সুবিধার জন্য একটি ছাউনি এখন সময়ের অপরিহার্য চাহিদা। স্থানীয় ব্যবসায়ী ও জনগণের স্বার্থে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।”

এ দাবির সাথে সংহতি জানিয়ে আরও একজন স্থানীয় ব্যবসায়ী মাওলানা শিব্বির আহমদ বলেন, “জনগণের যাতায়াতকে স্বস্তিদায়ক করতে একটি মানসম্মত যাত্রী ছাউনি অতি প্রয়োজনীয়। এটি বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট