1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা বেড়েই চলেছে - জাউয়ার বার্তা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ছাতকের জাউয়া বাজারে ড্রাম ট্রাকের দুর্ঘটনা, গাছের সাথে ধাক্কা লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে ট্র্যাজেডি: সিলেটের ১৮ জনের মৃত্যু, বেশিরভাগ সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস, আইন নিজের হাতে না নেওয়ার কঠোর সতর্কতা নিবন্ধনের শেষ ধাপে দেশ এডিশন, শিগগিরই পূর্ণাঙ্গ যাত্রা ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর: প্রধান উপদেষ্টাকে অবহিত সিঙ্গাপুর ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা বেড়েই চলেছে

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা বেড়েই চলেছে

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। আজ (বুধবার) সুনামগঞ্জের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী স্নেহা। সম্ভাবনাময় জীবনের এমন মর্মান্তিক সমাপ্তি স্বজনদের ভেঙে দিয়েছে শোকে।

প্রায়ই এই মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনা ঘটছে। অদক্ষ চালক, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালনা—এগুলোই মূলত দুর্ঘটনার কারণ। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশার তাড়াহুড়ো দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয়রা বলছেন, দুর্ঘটনা রোধে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট