1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বার্তা নিউজ:
ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় গোবিন্দগঞ্জ পয়েন্টসংলগ্ন শাহজালাল ইসলামী একাডেমির হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জসিমউদ্দীন ও অর্থ সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল আব্দুল হান্নান।

প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি শায়েখ মাওলানা ইমাম উদ্দিন, সহসভাপতি মাওলানা আকিক হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিস জেলা সভাপতি এনামুল হক আলী, পৌর শাখার সহসভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন দোয়ারা ও ছাতক পৌর শাখার নেতারা—মাওলানা মাইনুল ইসলাম, মাওলানা জহির আহমদ, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা উমাইরুল ইসলাম, হাফিজ সিদ্দিক আহমদ, তোফায়েল আহমদ, মাওলানা ফখরুল আমিন, মাওলানা ক্বারি আছআদ আহমদসহ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। তেলাওয়াত করেন হাফিজ আমিরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে দেওয়াল ঘড়ির সমর্থনে একটি মিছিল গোবিন্দগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট