1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
আমি যেমন অতীতে ছিলাম, এখনও আছি”— মিজান চৌধুরীর দৃঢ় অঙ্গীকার - জাউয়ার বার্তা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

আমি যেমন অতীতে ছিলাম, এখনও আছি”— মিজান চৌধুরীর দৃঢ় অঙ্গীকার

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

আমি যেমন অতীতে ছিলাম, এখনও আছি”— মিজান চৌধুরীর দৃঢ় অঙ্গীকার

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান দলীয় নেতাকর্মী ও ছাতক-দোয়ারাবাজারবাসীর প্রতি এক আবেগঘন বার্তা দিয়েছেন।

বার্তার শুরুতে তিনি বলেন—“প্রিয় ছাতক ও দোয়ারাবাজারবাসী, আসসালামু আলাইকুম ও আদাব। আপনাদের মানসিক অবস্থা আমি বুঝি, কিন্তু আপনাদের বুঝানোর সাধ্য আমার নেই। কারণ আপনাদের ভালোবাসার কাছে আমি চির ঋণী। আমি আবেগাপ্লুত।”

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল ইতোমধ্যে সুনামগঞ্জ-৫ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে এটি পরিবর্তনশীল ও চূড়ান্ত নয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

মিজান চৌধুরী বলেন—“আমি বিএনপির একজন নগণ্য কর্মী। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া বিএনপি আমাকে অনেক কিছু দিয়েছে। আমি মিজান চৌধুরী, বিএনপির সৃষ্টি। তাই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি।”

রাজনৈতিক জীবনের সংগ্রাম ও অবদান
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন—
“আমি আপনাদের রোদ-বৃষ্টি, ঝড়-তুফানে বেড়ে ওঠা একজন রাজনৈতিক কর্মী। ছাতক উপজেলা পরিষদের নির্বাচনে আপনাদের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম।”

তিনি আরও বলেন—“গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি সবসময় আপনাদের সঙ্গে ছিলাম। অক্লান্ত পরিশ্রম ও জনগণের ভালোবাসায় ছাতক-দোয়ারা আজ বিএনপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। এজন্যই ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন।”

তিনি অভিযোগ করেন—“ফ্যাসিস্ট হাসিনা সরকারের নানামুখী ষড়যন্ত্র, সীমাহীন জুলুম-নিপীড়ন ও মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনে আমরা মাত্র এক ঘণ্টা ভোটের সুযোগ পেলেও লক্ষাধিক ভোটে ইতিহাস সৃষ্টি করেছিলাম। কিন্তু তখন আমাদের শত শত নেতাকর্মী হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতনের শিকার হন।”

দলের প্রতি আস্থা ও ভবিষ্যৎ অঙ্গীকার নিজের রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে মিজান চৌধুরী বলেন—“জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা সভাপতি থেকে শুরু করে আজ আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমি বিশ্বাস করি, আমার দল আমার প্রতি সুবিচার করবে।”

তিনি আরও বলেন—
“তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির আলোকে নতুন প্রজন্মের নিরাপদ বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমি কাজ করে যাচ্ছি। চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় থেকেও আমি ছাতক-দোয়ারার জনগণের পাশে থাকব, ইনশাআল্লাহ।”

অশ্রুসজল ভালোবাসায় আপ্লুত
দলীয় প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর নেতাকর্মীদের আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন—

“নেতাকর্মী ও ভাই-বোনদের চোখের পানি, কান্নাভেজা কণ্ঠে শান্তনা দেওয়ার ভাষা আমার নেই। আপনারাই আমার রাজনৈতিক প্রাণশক্তি। আমি যেমন অতীতে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব— ইনশাআল্লাহ।”


মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান
সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি
ও সাবেক চেয়ারম্যান, ছাতক উপজেলা পরিষদ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট