1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
জমজমাট জাউয়া বাজারের কোরবানির হাট ‘রাজা বাবুর’ দাম হাঁকা ১৮ লাখ টাকা" - জাউয়ার বার্তা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আনুজানীতে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি মাওলানা আবদুর রহমান কফিলকে ঘিরে বিরোধ, উত্তপ্ত সুনামগঞ্জের জামেয়া মারকাজুল উলূম সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

জমজমাট জাউয়া বাজারের কোরবানির হাট ‘রাজা বাবুর’ দাম হাঁকা ১৮ লাখ টাকা”

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

জমজমাট জাউয়া বাজারের কোরবানির হাট
‘রাজা বাবুর’ দাম হাঁকা ১৮ লাখ টাকা”

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী জাউয়া বাজার কোরবানির পশুর হাটে এখন উপচে পড়া ভিড়। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো হাট। প্রতি শনিবার বসা এ হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।
হাটজুড়ে রয়েছে দেশীয়ভাবে লালন-পালন করা গরু ও ছাগলের সমাহার। গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক খাবারে বড় হওয়া পশুগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহও চোখে পড়ার মতো। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি টিমও দায়িত্ব পালন করছে।
এবারের হাটের সবচেয়ে বড় আকর্ষণ বিশাল আকৃতির গরু ‘রাজা বাবু’। গরুটির দাম হাঁকা হয়েছে ১৮ লাখ টাকা। বিশাল আকৃতির এ গরুকে দেখতে প্রতিদিনই হাটে ভিড় করছেন শত শত মানুষ। এছাড়া ‘লায়ন’ নামের আরেকটি গরুর দাম চাওয়া হচ্ছে সাড়ে তিন লাখ টাকা। ‘সাব্বির পাগলা’ নামের একটি গরু ইতোমধ্যে বিক্রি হয়েছে দুই লাখ টাকায়। হাটে আরও রয়েছে ‘বাহাদুর’ ও ‘কালা চান’সহ বেশ কয়েকটি বড় গরু।
খামারিরা বলছেন, বিদেশি গরু আমদানি বন্ধ থাকলে দেশীয় খামারিরা ন্যায্যমূল্য পাবেন এবং স্থানীয় পশুপালন আরও উৎসাহিত হবে।
জাউয়া বাজার পশুর হাটের ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, “এবার গরুর বেচাকেনা খুব ভালো হচ্ছে। গরুর হাসিল নির্ধারণ করা হয়েছে লাখে ৫ হাজার টাকা।”
ছাতক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া জানান, ছাতকে জাউয়াবাজার ও গোবিন্দগঞ্জ—এই দুটি স্থায়ী পশুর হাট রয়েছে। কোরবানিকে সামনে রেখে প্রশাসনের তদারকি ও মেডিকেল টিমের কার্যক্রম চলমান রয়েছে। এবার উপজেলায় ৭ হাজারের বেশি পশু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট