1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের - জাউয়ার বার্তা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকবাজার থেকে পলাতক আসামী তাহিদুল গ্রেফতার কাজে গিয়ে ফিরলেন লাশ হয়ে — সিলেটের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বম্ভরপুরের দুই সহোদর ভাইয়ের ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বৃদ্ধ ফরব আলী—উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁর হতে পারে বলে ধারণা জাউয়া বাজারে সিঙ্গার বেকো শোরুমে ফ্রিজ কিনে বিজয়ী আলম,পুরস্কার বিতরণে আনন্দঘন আয়োজন ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অধ্যক্ষ নাসির উদ্দিনকে রাজকীয় বিদায় হাওরাঞ্চলের কৃষকের দুর্ভোগ চরমে: জিয়াপুরের হাঠার হাওরের রাস্তা সংস্কারের দাবি জাউয়াবাজারে বোকা নদী পরিদর্শন, দখল-দূষণ বন্ধে কঠোর নির্দেশ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী: সংগ্রাম ও মানবসেবার এক অনন্য প্রতীককে স্মরণ -ডা. মুহাম্মদ ইউনিস ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ আইনাকান্দিতে আল-খিদমাহ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সৌর স্ট্রিট লাইট স্থাপন সম্পন্ন

ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের

বার্তা ডেস্ক::ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী যুবক আব্দুল মাহিম (২৮) মারা গেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
নিহত মাহিম জাউয়া বাজার ইউনিয়নের সাউদের গাঁও গ্রামের হাজি আরশদ আলীর পুত্র। গত ২৩ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে জাউয়া বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের কৈতক গ্রামের পূর্বে একটি ইটবোঝাই ট্রাক মহাসড়কের মাঝখানে ঘোরানোর সময় তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে কৈতক ২০ শয্যা হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা পাঁচ দিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহিম সম্প্রতি পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফিরেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২৯ ডিসেম্বর) আসরের নামাজের পর সাউদের গাঁও জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট