1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে আঞ্জুমানে তা’লীমুল কুরআনের ফুযালা ও সুধী সমাবেশ সুসম্পন্ন - জাউয়ার বার্তা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

ছাতকে আঞ্জুমানে তা’লীমুল কুরআনের ফুযালা ও সুধী সমাবেশ সুসম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

ছাতকে আঞ্জুমানে তা’লীমুল কুরআনের ফুযালা ও সুধী সমাবেশ সুসম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ছাতক:
আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ ছাতক উপজেলা শাখার উদ্যোগে ফুযালা ও সুধী সমাবেশ সুসম্পন্ন হয়েছে।
গত ০৯ নভেম্বর ২০২৫ ইংরেজি, রবিবার বিকাল ৩টায় স্থানীয় জাউয়া পূর্বপাড়া মসজিদে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আঞ্জুমানের সভাপতি ক্বারী মাওলানা আব্দুল করিম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ক্বারী মাওলানা কামরুল হাসান মূসা ও ক্বারী মাওলানা কাওসার আহমদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা ইমদাদুল হক নোমানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আঞ্জুমানের সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা আখতার হুসাইন এবং আঞ্জুমান জেদ্দা (সৌদি আরব) শাখার সদস্য ক্বারী মাওলানা উবায়দুর রহমান।

এছাড়াও ছাতক উপজেলা আঞ্জুমানের দায়িত্বশীল, ফুযালা ও স্থানীয় কেন্দ্রের যিম্মাদার/প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা আব্দুল খালিক।

প্রধান অতিথি উপস্থিত কেন্দ্র যিম্মাদার ও ফুযালাগণের কাছ থেকে উপজেলার শাখা কেন্দ্রসমূহের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি আগামি রমজানে আঞ্জুমানের কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে উপস্থিত সকলের কাছ থেকে মতামত গ্রহণ করেন এবং গ্রহণযোগ্য পরামর্শগুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
এ সময় তিনি শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ আয়োজনের প্রস্তুতি গ্রহণেরও নির্দেশ দেন।

সভায় আগত দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিতদের মতামতের ভিত্তিতে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক হিসেবে ঘোষণা করা হয় ক্বারী মাওলানা রিয়াজ উদ্দিনকে এবং সদস্য সচিব ক্বারী মাওলানা কামরুল হাসান মূসাকে।

আহবায়ক কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন:
যুগ্ম আহবায়ক: ক্বারী মাওলানা মাশুক আহমদ, ক্বারী মাওলানা নুরুল ইসলাম ও ক্বারী মাওলানা গৌছ উদ্দিন।
যুগ্ম সদস্য সচিব: ক্বারী মাওলানা মুহিবুর রহমান উসমান ও ক্বারী মাওলানা কাওসার আহমদ।
সদস্য: ক্বারী মাওলানা আব্দুল খালিক, ক্বারী মাওলানা ফয়জুল ইসলাম, ক্বারী মাওলানা জাহাঙ্গীর হুসাইন, ক্বারী মাওলানা আজিজুর রহমান, ক্বারী মাওলানা সাঈদুর রহমান, ক্বারী মাওলানা আশরাফ আলী, ক্বারী মাওলানা মতিউর রহমান ও ক্বারী মাওলানা হুমায়ুন আহমদ প্রমুখ।

পরিশেষে সভাপতি ক্বারী মাওলানা আব্দুল করিম সাহেবের নসিহত ও দুআর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বার্তা প্রেরক:
ক্বারী মাওলানা জুবায়ের আহমদ
প্রচার সম্পাদক, আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ
ছাতক উপজেলা শাখা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট