1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর: প্রধান উপদেষ্টাকে অবহিত সিঙ্গাপুর ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বাপুস সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ সুনামগঞ্জে আসছেন মাদানিয়া কোরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফয়যুল হাসান খাদিমানী আমি যেমন অতীতে ছিলাম, এখনও আছি”— মিজান চৌধুরীর দৃঢ় অঙ্গীকার জিয়া সাইবার ফোর্স সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, সদস্য সচিব সাইফুল ইসলাম ছাতক জমিয়তের উদ্যোগে চরমহল্লা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ কর্মসূচি সম্পন্ন

ছাতকে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে সংবাদ সন্মেলন

  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::ছাতকে সাদপন্থীদের অপতৎপরতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার সাধারণ মুসলিম জনতা ও সর্বস্তরের উলামাবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন জাউয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাইদ আহমদ, বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান।

লিখিত বক্তব্যে বলা হয়,গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ৩টার সময় তথাকথিত সাদপন্থীরা সরকারের পূর্ব সিদ্ধান্ত ডিঙিয়ে ইজতেমা ময়দানে পাহারারত তাবলীগের সাথী,মাঠে উপস্থিত মাদরাসা শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলা চালিয়ে ৪ জনকে হত্যা এবং শতাধিক আলেম-ওলামাকে আহত করেছে। ২০১৮ সালের ১ ডিসেম্বর এভাবেই টঙ্গী ময়দানে তাবলীগের সাথী, আলেম-ওলামা ও ছাত্রদের উপর হামলা চালিয়ে একজনকে হত্যা করেছিলো তারা। সাদপন্থীরা উগ্রবাদী, সন্ত্রাসী ও চরমপন্থী একটি বাহিনী।

তারা দেশকে অস্থিতিশীল করার নীল নকশা বাস্তবায়ন করে পার্শ্ববর্তী একটি দেশকে খুশী করতে চায়। তাদের কার্যক্রমে ইসরাইলের মদদ রয়েছে বলে একটি জাতীয় দৈনিকে ইতিমধ্যে সংবাদ ও প্রকাশিত হয়েছে।

সংবাদ সম্মেলনে আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা -মতাদর্শ থেকে বিচ্ছুত ও ভ্রান্ত সাদপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক। ২০১৮ সাল ও গত ১৭ ডিসেম্বরে সংগঠিত হত্যাযজ্ঞের ঘটনাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনা প্রয়োজন এবং কাকরাইল মারকাজ ও টঙ্গী ময়দান সহ সকলক্ষেত্রে তাবলীগের কার্যক্রম শুরা’ই নেজামের অধীনে পরিচালিত করার বিষয়টি নিশ্চিত করার দাবি জানানো হয়।

মঙ্গলবার দুপুরে ছাতক অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুইগাও মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল ইসলাম, শায়খুল হাদিস মাওলানা মোস্তফা কামাল চৌধুরী, ছাতক উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদ আহমদ, হাসনাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল কাদির, মাও: ফজলুর রহমান, এডভোকেট আবুল কালাম, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা আবুল কালাম, মাওলানা রিয়াজ উদ্দিন, জাহিদুর রহমান, আব্দুস সালাম, রফিক মিয়া, কমর উদ্দিন, শফিক মিয়া, আব্দুল্লাহ মোহাম্মদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট