1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতক উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক ফারুক আহমদ - জাউয়ার বার্তা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ছাতকের জাউয়া বাজারে ড্রাম ট্রাকের দুর্ঘটনা, গাছের সাথে ধাক্কা লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে ট্র্যাজেডি: সিলেটের ১৮ জনের মৃত্যু, বেশিরভাগ সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস, আইন নিজের হাতে না নেওয়ার কঠোর সতর্কতা নিবন্ধনের শেষ ধাপে দেশ এডিশন, শিগগিরই পূর্ণাঙ্গ যাত্রা ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর: প্রধান উপদেষ্টাকে অবহিত সিঙ্গাপুর ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছাতক উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক ফারুক আহমদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

ছাতক উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক ফারুক আহমদ

বার্তা ডেস্ক::সিলেট বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ বুধবার (৮ জানুয়ারি)ছাতকের বিভিন্ন সরকারি দপ্তর ও স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে এসে পৌঁছালে উপজেলা ও পৌর পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে তিনি পৌর সভা কার্যালয়, উপজেলা পরিষদ কার্যালয় ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু নাছের উপস্থিত ছিলেন। পৌর সভা কার্যালয় পরিদর্শন কালে পৌরসভার কর্মকর্তা, উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন কালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও ছাতক ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন কালে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম
সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট