1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকের সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসাদ আহমেদ টিটু আবারো গ্রেপ্তার - জাউয়ার বার্তা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ছাতকের জাউয়া বাজারে ড্রাম ট্রাকের দুর্ঘটনা, গাছের সাথে ধাক্কা লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে ট্র্যাজেডি: সিলেটের ১৮ জনের মৃত্যু, বেশিরভাগ সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস, আইন নিজের হাতে না নেওয়ার কঠোর সতর্কতা নিবন্ধনের শেষ ধাপে দেশ এডিশন, শিগগিরই পূর্ণাঙ্গ যাত্রা ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর: প্রধান উপদেষ্টাকে অবহিত সিঙ্গাপুর ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছাতকের সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসাদ আহমেদ টিটু আবারো গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

ছাতকের সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসাদ আহমেদ টিটু আবারো গ্রেপ্তার।

বার্তা ডেস্ক::ছাতক উপজেলার ৩ং ছাতক সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদ আহমেদ টিটু কে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে শুক্রবার দিবাগত রাত(২১ফেব্রুয়ারি) ৩.০০ ঘটিকায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে।

আসাদ আহমেদ টিটু মধুকোনি বকিরপার গ্রামের বাসিন্দা ও ৩নং ছাতক সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। কিছুদিন আগে সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় জেল হাজতে ছিলেন দীর্ঘদিন। সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে জেল হাজত থেকে বেরিয়ে এসে আবারো পুলিশের হাতে গ্রেপ্তার হলেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান আকন্দ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,অপারেশন ডেভিল হান্ট অভিযান চলমান।উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট