1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সেনাবাহিনীর অভিযানে অবৈধ বালু উত্তোলনের সময় ২১ জন আটক - জাউয়ার বার্তা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ছাতকের জাউয়া বাজারে ড্রাম ট্রাকের দুর্ঘটনা, গাছের সাথে ধাক্কা লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে ট্র্যাজেডি: সিলেটের ১৮ জনের মৃত্যু, বেশিরভাগ সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস, আইন নিজের হাতে না নেওয়ার কঠোর সতর্কতা নিবন্ধনের শেষ ধাপে দেশ এডিশন, শিগগিরই পূর্ণাঙ্গ যাত্রা ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর: প্রধান উপদেষ্টাকে অবহিত সিঙ্গাপুর ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সেনাবাহিনীর অভিযানে অবৈধ বালু উত্তোলনের সময় ২১ জন আটক

  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

সেনাবাহিনীর অভিযানে অবৈধ বালু উত্তোলনের সময় ২১ জন আটক

বার্তা ডেস্ক::সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর গ্রামের পাশের সুরমানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২১জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার ভোর সাড়ে ৬টায় ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব এর নেতৃত্বে অভিযানকালে চারটি স্টিলবডি ও পাঁচটি ড্রেজার মেশিন (লিস্টার ড্রেজার) জব্দ করা হয়।

এসময় গ্রামবাসী সেনাবাহিনীকে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি দল নদীর পাড়ে পাহারা দেয়। বালু উত্তোলনের কারণে ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। গ্রামবাসী বাধা দিলে বালু খেকোরা তাদের উপর হামলা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাপ্টেন সোয়েব জানান, আটককৃতদের মধ্যে সোনাপুর গ্রামের বাসিন্দা মৃত আলতাফ আলীর ছেলে সবুজ,আরব আলীর ছেলে জানফর ও মৃত ময়না মিয়ার ছেলে আব্দুল শহীদ বালু উত্তোলনকারীদের কাছ থেকে চাঁদা আদায় করে। বালু উত্তোলন করতে উৎসাহ দেয়। অভিযানে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট