1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাত্র জমিয়ত ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন - জাউয়ার বার্তা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকবাজার থেকে পলাতক আসামী তাহিদুল গ্রেফতার কাজে গিয়ে ফিরলেন লাশ হয়ে — সিলেটের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বম্ভরপুরের দুই সহোদর ভাইয়ের ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বৃদ্ধ ফরব আলী—উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁর হতে পারে বলে ধারণা জাউয়া বাজারে সিঙ্গার বেকো শোরুমে ফ্রিজ কিনে বিজয়ী আলম,পুরস্কার বিতরণে আনন্দঘন আয়োজন ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অধ্যক্ষ নাসির উদ্দিনকে রাজকীয় বিদায় হাওরাঞ্চলের কৃষকের দুর্ভোগ চরমে: জিয়াপুরের হাঠার হাওরের রাস্তা সংস্কারের দাবি জাউয়াবাজারে বোকা নদী পরিদর্শন, দখল-দূষণ বন্ধে কঠোর নির্দেশ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী: সংগ্রাম ও মানবসেবার এক অনন্য প্রতীককে স্মরণ -ডা. মুহাম্মদ ইউনিস ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ আইনাকান্দিতে আল-খিদমাহ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সৌর স্ট্রিট লাইট স্থাপন সম্পন্ন

ছাত্র জমিয়ত ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

ছাত্র জমিয়ত ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

বার্তা নিউজ::৫ এপ্রিল ২৫ ইং রোজ শনিবার দুপুর ২ ঘটিকা থেকে ছাতক অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ, ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উপজেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম জিয়াউর রহমান- এর সভাপতিত্ব ও নবনির্বাচিত সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন নবনির্বাচিত প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিসবাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহ্য়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক জমিয়ত ছাতক উপজেলার আহবায়ক মুফতি আসহাদুল হক নছিরী, জমিয়তে উলামায়ে ইসলাম উমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উল্লাহ আল-হাসান, যুব জমিয়ত বাংলাদেশ, ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা গৌছ উদ্দিন ছাতক অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক জামরুল ইসলাম রেজা,
ছাত্র জমিয়ত বাংলাদেশ ছাতক উপজেলা শাখার সাবেক সহসভাপতি মাওলানা আব্দুল করিম।

স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফিজ ফররুখ নূরী, নবনির্বাচিত সহ সভাপতি জাবেদ আহমদ ,সহ সভাপতি আবু তাহের মিসবাহ, সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন সমাজসেবা সম্পাদক, আমিনুর রহমান নির্বাহী সদস্য, সোহেল আহমদ।

অনুষ্ঠানে অতিথিরা জমিয়তের দাওয়াত জমিয়তে পয়গাম আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার মধ্যেদিয়ে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মানে অতীতের ন্যায় ছাত্রসমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সংগ্রাম চলমান রাখার আহবান জানান। বর্তমান পরিস্থিতিতে যেকোনো ষড়যন্ত্রকে রুখে দিতে জমিয়তে উলামায়ে ইসলাম ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বদ্ধপরিকর। বক্তরা দলমত নির্বিশেষে রাজনৈতিক দলগুলো ছাড়াও আপামর জনতাকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির স্বার্থে কাজ করার আহবানও জানান।

সর্বশেষ নবনির্বাচিত কমিটির দ্বায়িত্বশীলদের শপথনামা পাঠ করান সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত (সভাপতি) ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহইয়া। পরিশেষে উমান কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উল্লাহ আল-হাসানের দোয়ার মাধ্যমে ঈদ পুনর্মিলনী ও শপথগ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট