1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে আলম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ছাত্রদের মাঝে ছাতা বিতরণ - জাউয়ার বার্তা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ছাতকের জাউয়া বাজারে ড্রাম ট্রাকের দুর্ঘটনা, গাছের সাথে ধাক্কা লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে ট্র্যাজেডি: সিলেটের ১৮ জনের মৃত্যু, বেশিরভাগ সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস, আইন নিজের হাতে না নেওয়ার কঠোর সতর্কতা নিবন্ধনের শেষ ধাপে দেশ এডিশন, শিগগিরই পূর্ণাঙ্গ যাত্রা ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর: প্রধান উপদেষ্টাকে অবহিত সিঙ্গাপুর ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছাতকে আলম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ছাত্রদের মাঝে ছাতা বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

ছাতকে আলম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ছাত্রদের মাঝে ছাতা বিতরণ

বার্তা প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের আলম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসাধারণ এক মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। ১৪ এপ্রিল, সোমবার সকাল ১০টায় চরমহল্লা দারুল উলুম আশাকারচর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কওমি ও সরকারি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
ইউনিয়নের চারটি হাইস্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝেও ছাতা বিতরণ করা হয়েছে এবং মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমাম সাহেবদের জন্যও ছিল বিশেষ উপহার। উপস্থিত সকল অতিথির জন্য ছিল একটা করে গাছের চারা উপহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা নুরুল ইসলাম সাহেব, মুহতামিম, আশাকারচর মাদ্রাসা এবং সার্বিক পরিচালনায় ছিলেন হযরত মাওলানা কে এম নজমুল হক নসিব সাহেব। এই আয়োজনে উপস্থিত ছিলেন চরমহল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১৮টি মাদ্রাসার সম্মানিত প্রধানগণ, ৫৬টি মসজিদের ইমাম সাহেবগণ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আলম সমাজ কল্যাণ সংস্থার এই মহতি উদ্যোগ এলাকার শিক্ষার্থীদের প্রেরণা জোগাবে এবং সমাজের অন্যান্যদেরও এ ধরনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।

এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আলম সমাজ কল্যাণ সংস্থা একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট