1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
জামেয়াতুল ফালাহ মাদ্রাসায় হামলা: দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী চান মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনী - জাউয়ার বার্তা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ছাতকের জাউয়া বাজারে ড্রাম ট্রাকের দুর্ঘটনা, গাছের সাথে ধাক্কা লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে ট্র্যাজেডি: সিলেটের ১৮ জনের মৃত্যু, বেশিরভাগ সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস, আইন নিজের হাতে না নেওয়ার কঠোর সতর্কতা নিবন্ধনের শেষ ধাপে দেশ এডিশন, শিগগিরই পূর্ণাঙ্গ যাত্রা ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর: প্রধান উপদেষ্টাকে অবহিত সিঙ্গাপুর ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জামেয়াতুল ফালাহ মাদ্রাসায় হামলা: দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী চান মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

জামেয়াতুল ফালাহ মাদ্রাসায় হামলা: দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী চান মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

জাউয়ার বার্তা শেরপুর (মৌলভীবাজার) প্রতিনিধি:
আজ দুপুরে শেরপুর উপজেলার জামেয়াতুল ফালাহ মাদ্রাসায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয়ভাবে পরিচিত স-ন্ত্রা-সী চান মিয়া হঠাৎ করে মাদ্রাসার নিরীহ ছাত্র-শিক্ষকদের উপর দেশীয় অ-স্ত্র নিয়ে হা-ম-লা চালায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, চান মিয়া অতর্কিতে মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা শুরু করে। এ সময় ছাত্র ও শিক্ষকরা আত-ঙ্কি-ত হয়ে পড়েন এবং বেশ কয়েকজন আ-হ-ত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনার খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে, স্থানীয় জনগণের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে চান মিয়াকে দেশীয় অ-স্ত্র-সহ গ্রেফতার করে সেনাবাহিনীর একটি দল। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ঘটনার পর জামেয়া প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনী বলেছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

জাউয়ার বার্তা এ বিষয়ে সর্বশেষ আপডেট জানাতে পর্যবেক্ষণে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট