1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
প্রচারণায় ‘জাউয়ার বার্তা’, সফলতায় সবার অংশগ্রহণ - জাউয়ার বার্তা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওরগাঁওয়ে সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠিত, উপস্থিত সকলের কাছে দোয়া কামনা ছাতকে ৪ দিনেও মেলেনি দৌলতপুর আব্দুল গনি-লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর সন্ধান শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নির্ধারিত স্থান পরিদর্শন করলেন সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, মসলা মিল বন্ধ দিরাইয়ে মাসুম-তাহমিম গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার না হওয়ায় আতংকে দিন কাটাচ্ছেন মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরীর পরিবার পরিজনরা ছাতকে পুলিশের অভিযানে রাজন মিয়া গ্রেপ্তার সরকারি হাসপাতালের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ছাতকে কৈতক ২০ শয্যা হাসপাতালের জমিতে ‘ভূমিখেকো’ চক্রের নজর, দখলচেষ্টার অভিযোগ

প্রচারণায় ‘জাউয়ার বার্তা’, সফলতায় সবার অংশগ্রহণ

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

প্রচারণায় ‘জাউয়ার বার্তা’, সফলতায় সবার অংশগ্রহণ

এত সুন্দর, সুশৃঙ্খল ও হৃদয়স্পর্শী মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়া নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
নেই বক্তৃতার জন্য কোনো টানাটানি, নেই স্পিকারের সামনে ঝগড়াঝাঁটি বা অহেতুক উত্তেজনা। মঞ্চে ছবি তোলার জন্য ঠেলাঠেলি নেই, নেই চেয়ার দখল নিয়ে কাড়াকাড়ি কিংবা বিরানির প্যাকেট নিয়ে বিশৃঙ্খলা।
কার আগে কে বক্তব্য রাখবে—এ নিয়ে একবিন্দু প্রতিযোগিতা নেই।

প্রত্যেক বক্তা আলোচনা শুরু করেছেন আল্লাহর প্রশংসা আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ ও সালাম দিয়ে। আলাপের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো ইসলামের সৌন্দর্য, বিনয়, সম্মান ও শৃঙ্খলার এক অপূর্ব উদাহরণ।

বিশেষ কথা হচ্ছে—এই মাহফিলে অংশগ্রহণকারীরা কেউ কারো ওপর নির্ভর করেননি। নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে, আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেছেন।
এটাই প্রমাণ করে, মানুষের ইচ্ছা থাকলে ভালো কিছু করা অসম্ভব নয়।

শুরু থেকেই প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছিল জাউয়ার বার্তা কে। আলহামদুলিল্লাহ, আমরা দায়িত্ব পালনের চেষ্টা করেছি আন্তরিকভাবে।
সবার সম্মিলিত প্রচেষ্টাই এই মাহফিলকে করেছে সফল ও ব্যতিক্রমধর্মী।

এই সুন্দর আয়োজনের পেছনে থাকা সকল আয়োজক সদস্য, ভ্রাতৃপ্রতিম শুভাকাঙ্ক্ষী এবং সহযোগীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সবাইকে উত্তম প্রতিদান দিন, কবুল করুন সকল খেদমত।

এই ধারাবাহিকতা বজায় থাকুক, আরও ছড়িয়ে পড়ুক হেদায়াত ও একতা। আল্লাহ আমাদের সবাইকে হক ও শান্তির পথে অটল রাখুন।
আমিন।

সম্পাদক ও প্রকাশক
জুবায়ের আহমদ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট