1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর: প্রধান উপদেষ্টাকে অবহিত সিঙ্গাপুর ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বাপুস সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ সুনামগঞ্জে আসছেন মাদানিয়া কোরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফয়যুল হাসান খাদিমানী আমি যেমন অতীতে ছিলাম, এখনও আছি”— মিজান চৌধুরীর দৃঢ় অঙ্গীকার জিয়া সাইবার ফোর্স সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, সদস্য সচিব সাইফুল ইসলাম ছাতক জমিয়তের উদ্যোগে চরমহল্লা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ কর্মসূচি সম্পন্ন

জাউয়া বাজারে পিকআপের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

জাউয়া বাজারে পিকআপের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি::ছাতকের জাউয়া বাজারে ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বিএনপি নেতা কামাল উদ্দিনের আনিছা রাইস মিলের সামনে পিকআপের ধাক্কায় মাদ্রাসাছাত্র সুফিয়ান আহমদ নিহত হয়েছে।

নিহত সুফিয়ান আহমেদ ছাতক উপজেলার জাউয়া গ্রামের কয়সর আহমেদের ছেলে জাউয়া মাদ্রাসার নূরানী শ্রেণির শিক্ষার্থী। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নাজিম বলেন, সুফিয়ান মেইলের রাস্তায় খেলাধুলায় করছিল।
ড্রাইভার বিপ্লব ব্যাক গিয়ারে গাড়ি ঘুরানোর সময় শিশু সুফিয়ানকে ধাক্কা দেয়।
শিশু সুফিয়ান সাথে সাথে মাঠিতে লুটিয়ে পড়ে।

পরে গুরুতর আহত অবস্থায় শিশু সুফিয়ানকে উদ্ধার কৈতক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট