1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
- জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নৃশংস হ ত্যা-র প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন, ঘা-তক জসিমের ফাঁ-সির দাবি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নিয়ামতপুর গ্রামের তিন সন্তানের জননী গৃহবধূ রোকসানা বেগম হ ত্যা কাণ্ডের প্রতিবাদে ঘা-তক জসিমের দৃষ্টান্তমূলক শা-স্তি ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে শ্রীপুর-কপলা সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বক্তারা বলেন, এই নির্মম হ ত্যা-কাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সালেহ আহমদ, সমাজকর্মী তাইবুর রহমান, মোশাহিদ আলী, নিজাম উদ্দিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন, কবির আহমদ, রেজাউল করীম, সুমন মিয়া, আজমন আলী, মোশাহিদ ও দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে ঘা-তক জসিমসহ জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শা স্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট