1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সরকারি হাসপাতালের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন - জাউয়ার বার্তা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে পুলিশের অভিযানে রাজন মিয়া গ্রেপ্তার সরকারি হাসপাতালের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ছাতকে কৈতক ২০ শয্যা হাসপাতালের জমিতে ‘ভূমিখেকো’ চক্রের নজর, দখলচেষ্টার অভিযোগ টিকটকের প্রেমে ঠাকুরগাঁ থেকে সুনামগঞ্জে কিশোরী, পরিবার খুঁজছে পুলিশ পরিচ্ছন্ন ছাতক পৌরসভা গড়ার লক্ষ্যে গৃহস্থালির ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন” কুতুবে বাঙ্গাল আল্লামা আমিন উদ্দীন শায়খে কাতিয়া (রহ.): জীবন, শিক্ষা ও কর্মময় অবদান সুনামগঞ্জ সফরের পথে জাউয়া বাজারে যাত্রাবিরতি, স্থানীয় আলেমদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক ধর্ম উপদেষ্টা ছাতকে সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১৫ সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী উঠানো নিয়ে সংঘর্ষ, আহত ১০-১২, ভাঙচুর ১০ সিএনজি ছাতকের জাউয়া বাজারের জমজমাট কোরবানির হাট ‘রাজা বাবুর’ দাম হাঁকা ১৮ লাখ টাকা”

সরকারি হাসপাতালের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সরকারি হাসপাতালের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নে অবস্থিত কৈতক ২০ শয্যা হাসপাতালের জায়গা অবৈধভাবে দখলের চেষ্টার প্রতিবাদ এবং নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে কৈতক হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতাল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, জনৈক কবির আহমদ ও নজির আলী সরকারি হাসপাতালের জায়গা দখলের চেষ্টা করছেন। এ বিষয়ে প্রতিবাদ এবং সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিম, স্থানীয় সাংবাদিক মোহাম্মদ রাজ উদ্দিন, ব্যবসায়ী আশরাফ আহমদ ও আব্দুল গফুরসহ চারজনের বিরুদ্ধে হয়রানিমূলক চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

বক্তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার ভয়ভীতি বন্ধের দাবি জানান। অন্যথায় বৃহত্তর এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আইনি ও সামাজিকভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস ছোবহানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মুক্তার মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান কদর মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, সমতা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, জাউয়া বাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন তালুকদার, ট্রাস্টি সদস্য মো. কয়েছ মিয়া, বিশিষ্ট মুরব্বি আদরিছ আলী পাকিস্তা, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, অ্যাডভোকেট মো. শাহাব উদ্দিন, অ্যাডভোকেট মো. কবির উদ্দিন সাজু, সাবেক প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, মো. লিলু মিয়া তালুকদার, শামসুল কবির মুহিত, মাস্টার দেওয়ান আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, প্রভাষক ও সাংবাদিক মোশাররফ হোসেন, মাওলানা জুবায়ের আহমেদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, বিএনপি নেতা আলী হোসেন মানিক, এসএম মাহমুদ, শাহজাহান হোসেন, আইয়ুব আলী, হাজী এখলাছ মিয়া, ঈমান আলী ও শিহাব উদ্দিন।

সভা শেষে অংশগ্রহণকারীরা হাসপাতালের জায়গা রক্ষা, দখলচেষ্টা প্রতিহত এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট