1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
দিরাইয়ে মাসুম-তাহমিম গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার না হওয়ায় আতংকে দিন কাটাচ্ছেন মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরীর পরিবার পরিজনরা - জাউয়ার বার্তা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

দিরাইয়ে মাসুম-তাহমিম গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার না হওয়ায় আতংকে দিন কাটাচ্ছেন মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরীর পরিবার পরিজনরা

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

দিরাইয়ে মাসুম-তাহমিম গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার না হওয়ায় আতংকে দিন কাটাচ্ছেন মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরীর পরিবার পরিজনরা

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মকসদপুর গ্রামে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে সংঘটিত এ ঘটনায় আওয়ামিলীগ নেতা বর্তমান ইউপি সদস্য মো: আব্দুল ওয়াদুদ চৌধুরী সহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর ৪ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মকসদপুর গ্রামের বিএনপি নেতা,মাছুম, তাহমিম আজাদ ও তাদের সহযোগীরা স্থানীয় ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা মো: আব্দুল ওয়াদুদ চৌধুরীকে রাস্তায় আটক করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাতে বন্দুক, রামদা, রড ও লাঠিসোঁটা ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওয়াদুদ চৌধুরীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলার সময় অভিযুক্তরা চিৎকার করে হুমকি দিতে থাকে—
“তোর ছেলে রওশন আহমেদ চৌধুরী, ভাগনা,আলমগীর, মো: কয়ছর আহমদ চৌধুরী, কয়েছ, মোঃ জুয়েন খাঁন মো: ইব্রাহিম হোসাইন মাহিব, মো: মাহবুব হোসেন , মো: রেজাউল করীম,উনার মেয়ে মোছা: ফাইজা চৌধুরী সহ পরিবারের যাকে যেদিন পাবো, সেদিনই খুন করবো।”

পরবর্তীতে ওয়াদুদ চৌধুরীকে উদ্ধার করতে তার স্বজন, প্রতিবেশী ও ভাই-ভাতিজারা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে আরও কয়েকজন গুরুতর আহত হন। সংঘর্ষের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত মাসুম-তাহমিম গ্যাংয়ের সদস্যরা পুলিশের প্রতিও আক্রমণাত্মক আচরণ করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তারা পুলিশ সদস্যদের “চোর-ডাকাত” বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

গ্রামবাসীরা জানান,এরা ইয়াবা ব্যবসা, চুরি, ডাকাতি, মারামারি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত-এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় বর্তমান ইউপি সদস্য ওয়াদুদ চৌধুরীর সঙ্গে তাদের বিরোধ চরমে পৌঁছে।

স্থানীয়দের দাবি, মাছুম পূর্বে নাছির উদ্দীন চৌধুরীর বাসায় ডাকাতি ও কেয়ারটেকার লিলু হত্যা মামলায় কারাগারে ছিলেন। এছাড়াও মকসদপুর গ্রামের আঞ্জুমিয়া চৌধুরীর বাড়িতে ডাকাতির মামলাতেও কারাগারে ছিলো।

এছাড়া প্রায় তিন বছর আগে মকসদপুর গ্রামের মামুন রশিদকে মাসুম-তাহমিম গ্যাং অতর্কিত হামলা চালিয়ে দা ও রামদা দিয়ে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায় বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন,
“মাসুম-তাহমিম বাহিনী পুরুষশূন্য বাড়িতে নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনাও ঘটিয়েছে।
মো: আব্দুল ওয়াদুদ চৌধুরীর স্বজনরা বলেন মাসুম তাহমিম আজাদ গংরা বিএনপির দলীয় প্রভাব খাটিয়ে আমাদেরকে আক্রান্ত করার পর ও ভিবিন্ন মামলা দিয়ে হয়রানি ও প্রাননাশের হুমকি দিচ্ছে ।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন,
“ঐ দিন ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা চিকিৎসাধীন আছেন ।

এ ঘটনায়আজ পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় পুরো মকসদপুর গ্রামে ও মো: আব্দুল ওয়াদুদ চৌধুরীর পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট