1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী উঠানো নিয়ে সংঘর্ষ, আহত ১০-১২, ভাঙচুর ১০ সিএনজি - জাউয়ার বার্তা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন ছাতক উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন সভাপতি আক্তারুজ্জামান, সম্পাদক মোশাররফ। জাউয়া বাজার ইউনিয়নে দুর্যোগপ্রবণ ও অসচ্ছল পরিবারের মাঝে জিআর ত্রাণ বিতরণ জাউয়া বাজারে বাজার তদারকি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির সভাপতি নির্বাচিত ছাতকের মাজহারুজ্জামান। পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন, ৫ দফা দাবি ঘোষণা

সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী উঠানো নিয়ে সংঘর্ষ, আহত ১০-১২, ভাঙচুর ১০ সিএনজি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী উঠানো নিয়ে সংঘর্ষ, আহত ১০-১২, ভাঙচুর ১০ সিএনজি

ছাতক প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ সড়কের বড়কাপন পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। এ সময় ১০টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টার দিকে বাস ও সিএনজি স্ট্যান্ডের ম্যানেজারদের মধ্যে যাত্রী উঠানো নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে বাকবিতণ্ডা হলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাতক থানার কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট