1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর: প্রধান উপদেষ্টাকে অবহিত সিঙ্গাপুর ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বাপুস সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ সুনামগঞ্জে আসছেন মাদানিয়া কোরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফয়যুল হাসান খাদিমানী আমি যেমন অতীতে ছিলাম, এখনও আছি”— মিজান চৌধুরীর দৃঢ় অঙ্গীকার জিয়া সাইবার ফোর্স সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, সদস্য সচিব সাইফুল ইসলাম ছাতক জমিয়তের উদ্যোগে চরমহল্লা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ কর্মসূচি সম্পন্ন

লন্ডনে সাফল্যের আলো: শান্তিগঞ্জের আমিনুর রহমান Data Scientist পদে পদোন্নত

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

লন্ডনে সাফল্যের আলো: শান্তিগঞ্জের আমিনুর রহমান Data Scientist পদে পদোন্নত

বার্তা ডেস্ক::সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পিঠাপই গ্রামের কৃতি সন্তান আমিনুর রহমান, পিতা মৃত হাজী হিরন মিয়া, সম্প্রতি লন্ডনের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান Harris Federation-এ Data Scientist পদে পদোন্নতি লাভ করেছেন।

আমিনুর রহমান দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে Data Analyst হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর নিষ্ঠা, পরিশ্রম ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ কর্তৃপক্ষ তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে উন্নীত করেছে।

সম্প্রতি তিনি University of Essex থেকে Data Scientist Qualification সম্পন্ন করেছেন, যা তাঁর পেশাগত জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শিক্ষাগত যোগ্যতা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে তিনি প্রতিষ্ঠানটির ডেটা বিশ্লেষণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অসামান্য ভূমিকা রাখছেন।

আমিনুর রহমান বলেন, সবকিছুই আল্লাহর রহমত। আমি কৃতজ্ঞ আমার পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী এবং শিক্ষকদের প্রতি, যারা সব সময় আমার পাশে ছিলেন। তবে সবচেয়ে আনন্দিত হতেন আমার প্রয়াত বাবা, যার দোয়া ও পরামর্শ সবসময় আমাকে সঠিক পথে রেখেছে।”

গ্রামের মানুষ আমিনুরের এই অর্জনে গর্বিত ও আনন্দিত। তাঁদের মতে, আমিনুর রহমান প্রবাসী তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা, যিনি পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষার মাধ্যমে বিদেশের মাটিতে নিজের যোগ্যতার স্বীকৃতি অর্জন করেছেন।

বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন এবং Harris Federation-এর অধীনে বিভিন্ন স্কুলের তথ্য বিশ্লেষণ, গবেষণা ও উন্নয়নমূলক কাজের দায়িত্ব পালন করছেন। তাঁর এই সাফল্য প্রবাসী বাঙালি সমাজেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট