1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
হাওরাঞ্চলের কৃষকের দুর্ভোগ চরমে: জিয়াপুরের হাঠার হাওরের রাস্তা সংস্কারের দাবি - জাউয়ার বার্তা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

হাওরাঞ্চলের কৃষকের দুর্ভোগ চরমে: জিয়াপুরের হাঠার হাওরের রাস্তা সংস্কারের দাবি

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

হাওরাঞ্চলের কৃষকের দুর্ভোগ চরমে: জিয়াপুরের হাঠার হাওরের রাস্তা সংস্কারের দাবি

জাউয়াবাজার (ছাতক) প্রতিনিধি ডেস্কঃ
সুনামগঞ্জের সর্ববৃহৎ হাওরাঞ্চলগুলোর মধ্যে অন্যতম ছাতক উপজেলার জিয়াপুর গ্রামের দক্ষিণে অবস্থিত হাঠার হাওর। এই হাওর থেকে প্রতি মৌসুমে লক্ষ লক্ষ মন ধান উৎপাদিত হয় এবং কৃষকরা এই ধান পরিবহনের জন্য নির্ভর করেন একমাত্র এই রাস্তাটির ওপর।
কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকায় কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধান কাটার মৌসুমে হাজার হাজার মানুষকে কাদা, পানি ও ভাঙাচোরা পথ পাড়ি দিয়ে ফসল ঘরে তুলতে হয়। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে শ্রম ও পরিবহন খরচ।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সমস্যার কথা জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কৃষি নির্ভর এই অঞ্চলের মানুষের দাবি—অতি দ্রুত রাস্তাটি সংস্কার করে কৃষকদের দুর্ভোগ লাঘব করা হোক।
কৃষকের ঘাম আর পরিশ্রমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলেও তাদের ন্যূনতম চলাচলের সুবিধা নিশ্চিত না হওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এদিকে, সমাজসেবক মাওলানা আলী আহমদ কৃষকদের এই বেহাল অবস্থা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো অনুরোধ জানান। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে—তাই কৃষকের কষ্ট লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট