1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ব্যবসার পাশাপাশি কৃষি খাতে সফল পদচারণায় রুহুল আমিন হয়ে উঠেছেন স্থানীয়দের অনুকরণীয় - জাউয়ার বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি দূতাবাসের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে ৪র্থ জাউয়ার বাজারের আমাতুল বারি নাযিরা, পেল ৬০ হাজার টাকা পুরস্কার প্রবাসীদের অনুদানে নান্দনিক রূপে নির্মিত হচ্ছে পাগনারপাড় জামে মসজিদ, ব্যয় হতে পারে প্রায় কোটি টাকা সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার   জাউয়া খিদ্রাকাপন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি আনুজানীতে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি মাওলানা আবদুর রহমান কফিলকে ঘিরে বিরোধ, উত্তপ্ত সুনামগঞ্জের জামেয়া মারকাজুল উলূম সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন

ব্যবসার পাশাপাশি কৃষি খাতে সফল পদচারণায় রুহুল আমিন হয়ে উঠেছেন স্থানীয়দের অনুকরণীয়

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ব্যবসার পাশাপাশি কৃষি খাতে সফল পদচারণায় রুহুল আমিন হয়ে উঠেছেন স্থানীয়দের অনুকরণীয়

জাউয়া বাজার প্রতিনিধি:: ছাতক সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রুহুল আমিন তাঁর নিজস্ব ফসলি জমিতে মৌসুমি ধান কাটার কাজ শুরু করেছেন। আধুনিক কৃষি প্রযুক্তি ও স্থানীয় শ্রমিকদের সম্মিলনে তিনি এই উদ্যোগ বাস্তবায়ন করছেন, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

শুধু ব্যবসা নয়, কৃষিক্ষেত্রেও তাঁর দৃঢ় অংশগ্রহণ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। এই ধরণের উদ্যোগে অনেকেই অনুপ্রাণিত হয়ে কৃষিতে নতুন করে সম্ভাবনা দেখছেন।

স্থানীয় কৃষি কর্মকর্তা মুহাম্মদ আলী বলেন, “রুহুল আমিনের মতো উদ্যোক্তারা যদি এগিয়ে আসেন, তাহলে স্থানীয় কৃষির চিত্র বদলে যাবে। তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

রুহুল আমিন জানান, “কৃষি আমার শেকড়ের সঙ্গে যুক্ত। যত ব্যস্ততাই থাকুক, মাঠের টানে ফিরে আসি। এটাই আমার প্রাণ।”

এই ধরণের উদ্যোগ এলাকায় শুধু কৃষিকে সমৃদ্ধ করছে না, বরং যুবসমাজকেও উৎসাহিত করছে কৃষির প্রতি আগ্রহী হতে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট