1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
প্রসঙ্গ: শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠান- কবি ইমন শরিফ - জাউয়ার বার্তা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ছাতকের জাউয়া বাজারে ড্রাম ট্রাকের দুর্ঘটনা, গাছের সাথে ধাক্কা লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে ট্র্যাজেডি: সিলেটের ১৮ জনের মৃত্যু, বেশিরভাগ সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ আয়োজনে ঐক্য ও গতিশীলতার বার্তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস, আইন নিজের হাতে না নেওয়ার কঠোর সতর্কতা নিবন্ধনের শেষ ধাপে দেশ এডিশন, শিগগিরই পূর্ণাঙ্গ যাত্রা ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর: প্রধান উপদেষ্টাকে অবহিত সিঙ্গাপুর ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রসঙ্গ: শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠান- কবি ইমন শরিফ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

প্রসঙ্গ: শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠান
__ __ //// কবি ইমন শরিফ

যেসকল শিক্ষক ক্লাশকে গল্পঘর আর প্রাইভেটকে অর্থঘর বানিয়েছে,পারলে তাদের এই অবৈধ রুজির পথ বন্ধে আইনের শাস্তি সুনিশ্চিত করুন।

আর যারা বিএনপি,আওয়ামী সকল আমলে লেবাস বদলে শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করেছে,তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন।

এবং বিশেষ করে সেইসকল শিক্ষকদের তালিকা তৈরি করে সাহসের সাথে তাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি আদালতের শরণাপন্ন হোন,যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এলাকার প্রভাবশালীদের সন্তানদের পা চেটে,তাদেরকে সকলকিছুতে প্রাধান্য দিয়ে শিক্ষালয়কে বৈষম্যের কারখানায় পরিণত করে আঙুলফুলে কলাগাছ হয়েছেন।

আর হ্যাঁ,তাদের কথা মোটেও ভুলে যাবেন না,যারা আওয়ামীলীগের সময়ে আওয়ামীলীগের, বিএনপির সময়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীর তাবেদার হয়ে,পূজা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ লাভ করেছে,অথচ তাদের চেয়ে যোগ্যরা চোখের জলে ভেসেছে,এমনকি দেখা যায় ক্ষমতার পালাবদলের পর সবচেয়ে বেশি এরা সরকারের সমালোচনা করছে, বিভিন্ন উস্কানীর মূলে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ,কারণ এরা সুবিধাভোগী মুনাফেকশ্রেণি,বাংলাদেশের সমস্যার মূলে এরা অন্যদের চেয়ে কতোটা এগিয়ে তা তাদের বিগত কয়েকবছরের সামাজিক যোগাযোগমাধ্যমের পর্যবেক্ষনেই বেরিয়ে আসতে বাধ্য।

খবরদার কোনো নিরীহ শিক্ষককে অপমান করবেন না। যদিও তিনি কোনো দল করেন এই প্রতিহিংসায় কোনো প্রমাণিত অপরাধ ছাড়া তাকে লাঞ্ছিত করা হলে,অবশ্যই তা জঘন্য অপরাধ।
এমনকি দোষী কারো উপর নিজে হাত না চালিয়ে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে তার কুকীর্তির বিচারের ভার তুলে দিন।
জোরপূর্বক পদত্যাগে বাধ্যকরার সংস্কৃতি থেকে এখনই বেরিয়ে না এলে পরে তা রীতিমতো একটি বিচারহীন কালচারে পরিণত হতে বাধ্য হবে,যা অনাগত আগামীর জন্য অশনি সংকেত বটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট