1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মাহিমের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজান শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর: প্রধান উপদেষ্টাকে অবহিত সিঙ্গাপুর ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বাপুস সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ সুনামগঞ্জে আসছেন মাদানিয়া কোরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফয়যুল হাসান খাদিমানী আমি যেমন অতীতে ছিলাম, এখনও আছি”— মিজান চৌধুরীর দৃঢ় অঙ্গীকার জিয়া সাইবার ফোর্স সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, সদস্য সচিব সাইফুল ইসলাম ছাতক জমিয়তের উদ্যোগে চরমহল্লা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ কর্মসূচি সম্পন্ন

সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার ৬

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে
যৌথ বাহিনীর হাতে গ্রেফতার ৬

বার্তা নিউজ::সুনামগঞ্জের যৌত বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে।
এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ইউপি চেয়ারম্যান সহ ৬জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, বরকত নগর গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম (৫৫)। তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মাটিকাটা গ্রামের বাসিন্দা মোঃ জামিল মিয়া (৪৮)। দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলার দৌজ গ্রামের বাসিন্দা কাওছার আহমেদ (২৮)।

গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের সক্রিয় সমর্থক,কলেজের ৩য় বর্ষের ছাত্র,উপজেলার সেওতর পাড়া গ্রামের বাসিন্দা মোঃ জামাল আহমদ (২৫)। আওয়ামী লীগ নেতা,শাল্লা ইউপি চেয়ারম্যান উপজেলার কান্দিগাও গ্রামের বাসিন্দা মোঃ সাত্তার মিয়া (৭৬)। শাল্লা উপজেলার ডুমুরা গ্রামের বাসিন্দা ও বাহড়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০)।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে ৬ জন আটকের তথ্য নিশ্চিত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান,আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট