1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার ২আসামি গ্রেফতার - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার ২আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার ২আসামি গ্রেফতার

বার্তা ডেস্ক::ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার জাউয়া বাজার এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজন তালুকদার (৬০) গোবিন্দ গঞ্জ -সৈদের গাঁও ইউনিয়নের পীরপুর- মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল মমিনের পুত্র ও গোবিন্দ গঞ্জ -সৈদের গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

গ্রেফতার মো.শাহিন মিয়া (৪০) জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামের মৃত আজাদ মিয়ার পুত্র।
তিনি জাউয়াবাজার ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।

পুলিশ জানিয়েছে,ছাতক থানার মামলা নং ১৫(২)২৫ এর সন্দিগ্ধ আসামি রাজন তালুকদার ও মো.শাহিন মিয়া। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল কবির,এসআই সঞ্জয় রায় এবং ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলী,এস আই রেজাউল করিম, পি এস আই মঞ্জুরুল ইসলাম,এ এস আই আরিফুজ্জামান,এ এস আই রাসেল আহমদ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ,দুই আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামিদের থানা হাজতে রাখা হয়েছে। শনিবার
সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট