1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, মসলা মিল বন্ধ - জাউয়ার বার্তা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, মসলা মিল বন্ধ

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 90; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 1; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 12582912;cct_value: 0;AI_Scene: (0, 2);aec_lux: 300.3862;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Cloudy, icon:1, weatherInfo:100;temperature: 32;zeissColor: bright;

জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, মসলা মিল বন্ধ

ছাতক (জাউয়া বাজার) প্রতিনিধি:সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ডিজিটাল মসলা মিল নামের একটি দোকান বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত রতন স্টোরকে ১০ হাজার টাকা, আলাউদ্দিন ব্রাদার্সকে ৫ হাজার টাকা এবং ইসলাম রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করে।

অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মান, মেয়াদ, মূল্য তালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট