1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
শান্তিগঞ্জের কারারুদ্ধ আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু ঘটেছে - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

শান্তিগঞ্জের কারারুদ্ধ আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু ঘটেছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জের কারারুদ্ধ আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু ঘটেছে

বার্তা ডেস্ক::শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম ওরফে রাইজুল (৭৪) গ্রেপ্তারের পর কারাগারে অসুস্থ হয়ে পড়েন। বুধবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

রিয়াজুল ইসলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তাঁর এক ভাতিজা আবু বক্কর। তিনি জানান,বুধবার রাত ১০ টা ২০মিনিটের সময় তাঁর মৃত্যু হয়। লা*শ হাসপাতালের হিমাগারে আছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হৃদ্‌রোগ,শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন।

এ ব্যাপারে কথা বলার জন্য সুনামগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মাইন উদ্দিন ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগা যোগ করা হয়েছে তিনি ফোন রিসিভ করেননি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান,থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে রিয়াজুল ইসলামকে গত ৩০ মার্চ গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে,রিয়াজুল ইসলাম উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা ও পুর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। দীর্ঘদিন বেলজিয়ামে ছিলেন। তাঁর তিন ছেলে ও দুই মেয়ের সবাই যুক্তরাজ্যপ্রবাসী। বিগত ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

তাঁর ভাতিজা আবু বক্কর আরো বলেন, ৪এপ্রিল তাঁরা জানতে পারেন,কারাগারে তিনি গুরুতর অসুস্থ, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ঈদের পরদিন ঘটনা হলেও কারাগার থেকে জানানো হয়েছে তিন দিন পর। এরপর অবস্থার অবনতি হলে কারাগার থেকে তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল। মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার হয়। এরপর বুধবার রাতে তিনি মারা যান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট