1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
আইনের মারপ্যাঁচ দেখিয়ে অপ্রাসঙ্গিক এই/সেই বলে সাইবার ট্রাইব্যুনালের জজ শাতিম রাখালের বিরুদ্ধে আজও মামলা নিলো না! - জাউয়ার বার্তা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

আইনের মারপ্যাঁচ দেখিয়ে অপ্রাসঙ্গিক এই/সেই বলে সাইবার ট্রাইব্যুনালের জজ শাতিম রাখালের বিরুদ্ধে আজও মামলা নিলো না!

  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

আইনের মারপ্যাঁচ দেখিয়ে অপ্রাসঙ্গিক এই/সেই বলে সাইবার ট্রাইব্যুনালের জজ শাতিম রাখালের বিরুদ্ধে আজও মামলা নিলো না!

বার্তা ডেস্ক::কোর্ট মামলা নেয়নি!আইনের মারপ্যাঁচ দেখিয়ে! অপ্রাসঙ্গিক এই/সেই বলে সাইবার ট্রাইব্যুনালের জজ শা🔥তিম রাখালের বিরুদ্ধে আজও মামলা নিলো না! এর আগে মতিঝিল থানাতেও অভিযোগ জমা দেওয়া হয় তারাও মামলা ফাইল করেনি!

আজ ২/৩/২০২৫ সকালে মামলার বাদী ২জন আইনজীবিসহ সাইবার ট্রাইব্যুনালে যথা সময়ে মামলা জমা দিতে গেলে প্রথমে নথি কর্মকর্তা বলেন, বৈষম্য বিরোধীরা মামলার বাদী হলে মামলা নথির বিষয়ে পিপির অনুমোদন লাগবে। আইনজীবি গেলেন পিপির কাছে, পিপি বললেন হবে না! আইনজীবি ফিরে এসে বলেন, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠক পরিবর্তন করে দিবো? নথি কর্মকর্তা বললেন, এটা পিপির নোট ছাড়া নেওয়া যাবে না! আবার ২জন আইনজীবি পিপির কাছে গেলেন পিপি জজের সাথে কথা বলতে বল্লেন!

চলমান একটি শুনানি শেষে আইনজীবি মামলার ফাইল অনঅফিশিয়ালি শুনানি করলেন, জজ ফাইল হাতে নিয়ে বল্লেন বাদী চট্রগ্রামের; মামলা এখানে হবে না! আইনজীবি বল্লেন বিষয়টি ন্যাশনাল ইস্যু! জজ বল্লেন বৈষম্য বিরোধীদের মামলা নেওয়ার ক্ষেত্রে আইন উপদেষ্টার নিষেধ আছে (কথাটি আইনজীবি সংবাদিকদের বলেছেন)! এরপর আইনজীবি ২/৩ কথা বলতে গেলে জজ তাকে থামিয়ে দিয়ে অনাগ্রহ/অবজ্ঞার ভংগিতে ফাইটা ছুড়ে দিয়ে বলেন হবে না, হবে না! চট্রগ্রাম যেতে বলেন!

আইনজীবি/বাদী হাল ছাড়বার নয়! তারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠকের পরিচয় সরিয়ে দিয়ে কাল আবার মামলা জমা দিবেন সকাল ১০টার দিকে! চেষ্টা করবেন ভালোকিছু আইনজীবি দাড় করানোর! প্রেস ব্রিফিংও হবে। যাদের দায় আছে, সুযোগ আছে সকালে চলে আসবেন ইনশাআল্লাহ।

সবশেষ আসার সময় জানতে পারলাম উদ্ভট এক কথা বাদীর মোবাইল নাকি জমা দিতে হবে এবং যতদিন তদন্ত চলবে ততদিন মোবাইল কোর্টে জমা থাকবে! বুঝেন এই হচ্ছে আইন, এই হচ্ছে বিচার! বাদী আজ ৭দিন+ থানা/কোর্টে ঘুরে বেরাচ্ছে!! এর আগে অন্য প্যাচে ২বার ৬ তলা উঠতে হয়েছে! এই আইন নিয়ে কথা বলা যাবে না! কিন্তু…

চলেন আমরা সবাই ঘরে বসে থাকি! রাসূলে কারীম সা. এর আনীত দ্বীনের ইবাদত করে টপক্ল্যাস জান্নাতে চলে যায়! হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আমাদের ওযর কবুল করো! আমীন

(আইনে ছবি তোলা নিষেধ! ভংগ করে তুলেছি, ক্ষমা করে দিয়ো আইন!)

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট