1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত - জাউয়ার বার্তা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

ছাতকে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

ছাতকে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

শাহ ওলীউল্লাহ হেলালী দোয়ার প্রতিধিনি::ছাতকের নোয়ারাই ইউনিয়নের চৌমুহনী বাজার রেনেসাঁ ইসলামিক সোসাইটির উদ‍্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল শনিবার সকালে স্থানীয় মানিকপুর-গোদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং ক‍্যাম্প এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট মুরব্বি অবসরপ্রাপ্ত সহকারি কৃষি অফিসার আব্দুল হামিদ।

রেনেসাঁ ইসলামিক সোসাইটির সভাপতি মাস্টার আব্দুল হাই এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা কাওছার আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিরগাও দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকির হোসাইন, মাস্টার দেলোয়ার হোসেন, মাস্টার আনোয়ার হোসেন।

সোসাইটির সাংগঠনিক সম্পাদক হাফিজ ডাক্তার বিলাল হোসাইনের সার্বিক ব‍্যবস্থাপনায় এলাকার শতাধিক সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করেন। এসময় সোসাইটির সদস‍্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের গ্রুপ জানা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অসুস্থ হলে এবং রক্তের প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে রক্ত খোজে বের করা কঠিন। তাই রক্তের গ্রুপ জানা থাকলে যেকোন সময় বিপদে আপদে রক্ত দিয়ে মানুষের জীবন বাচানো সম্ভব। তাই অপপ্রচার না করে রক্তের গ্রুপ জানার বিষয়ে সবাইকে সচেতন করে তুলতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট